somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে রেডিও ছিলো না, কিন্তু রেডিও বেজে চলেছিলো!

১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৪ এর কথা। কল্যানপুরে একটা বাসায় উঠেছি। ১৪তলায় আমার বাসা। দুর্দান্ত ভিউ, প্রচুর বাতাস। শীতের সময় পুরাটাই রদ্দুর পাই। ব্যালকনি থেকে সূর্যাস্ত এবং মাঝ রাতের পর পূর্ণিমার চাঁদ, গাবতলী থেকে কল্যানপুর ও কল্যানপুর থেকে গাবতলীতে যাওয়া আসা করা গাড়ির দীর্ঘ সারি... সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ।



৭/৮ বছর পরে এসেও ঐ বাসাটাকে মিস করি। মনে হয় যে কখনও টাকা হলে ঐ বাসাটা কেনার চেষ্টা করা যায়।

যাই হোক, সব মধুরতার মধ্যে প্রতিদিন সকালে বাধ সাধে এক রেডিও। ক্যানক্যান করে বাজতে থাকে। আমাদের পাশের ফ্লাটে মাত্র দুই রুমের ভিতরে থাকে তিনটি পরিবার। সব মিলিয়ে সদস্য ৯জন। তারা প্রায়দিন সন্ধ্যায় উচ্চ শব্দে পুরান দিনের বাংলা সিনেমার গান চালায়। তবে সকালের রেডিওর শব্দটা ঐ সন্ধ্যার গানের শব্দের মত নয়।

তবুও আমরা ধরেই নিলাম যে এরা প্রতিদিনই সকালে রেডিও বাজায়। মাধে দুই দিন খুব ইনিয়ে বিনিয়ে রিকোয়েষ্ট করলাম তারা যেন এত শব্দে এগুলি না করে। সন্ধ্যার গানের শব্দ কমে গেলো, কমলোনা সকালের রেডিওর শব্দ। রেডিওর শব্দ দুপুর ১টার পর থেকে কমতে থাকে, এবং ২টার পর ভ্যানিস হয়ে যায়। প্রতিদিন!

একবার আমরা দুজনেই সারারাত একজন আত্মীয়ের সাথে হসপিটালে ছিলাম। সকালে বাসায় এসে ঢুকেই শুনি শব্দ। বিরক্তির একশেষ অবস্থা। অগ্যতা না পেরে আমরা ওদের বাসায় হানা দিলাম। বললাম রেডিও বন্ধ করো। তারা তো অবাক! বলে আমাদের ঘরেতো কিছু বাজে না। আমরা ঘরে ফেরৎ গেলাম। নাহ, শব্দ তখনও আসছে। চল আসলাম নীচ তলায়। হয়ত ওখানে কেউ বাজাচ্ছে। নাহ, তারাও বললো কোন শব্দ নাই। চলে গেলাম ছাদে, নাহ, এত সকালে ছাদেও কেউ নেই।

হঠাৎই মনের মধ্যে একটা ভয় কাজ করা শুরু করলো। বাইরে শব্দ নেই, কেউ বাজাচ্ছেও না। এদিকে আমাদের ঘরে রেডিও নাই। তাহলে শব্দ আসছে কোথা থেকে?

কি মনে করে হঠাৎ আমি কম্পিউটারের লাইন খুলে দিলাম, আর ধপ করে শব্দ হয়ে রেডিও বন্ধ হয়ে গেলো! আমার বউ ভয়, রাগ, বিস্ময় সহ আরও কয়েক ধরণের মিশ্র অনুভূতির দৃষ্টি দিলো আমাকে!

তখনকার মত কম্পিউটারের লাইন খুলে রেখে ঘুমাতে গেলাম। কিন্তু আমার ঘুম হচ্ছিলো না। কম্পিউটারে তো রেডিও নাই। আর কম্পিউটার চলছেও না! তাহলে রেডিও বাজে কোথায়।

ঘুম বাদ দিয়ে বসে গেলাম ইন্টারনেটে। একধাপ পড়া লেখার পর ও কিছু টেষ্টিং এর পর বুঝলাম যে ল্যান কেবলকে এ্যান্টিনা বানিয়ে আমার স্পিকারই এই অকম্য করে চলেছে!

ঐদিন বিকেলে পাশের বাসার এক ভাই জিজ্ঞাসা করলেন যে রেডিও কে বাজাচ্ছে উদ্ধার হয়েছে কি না। ভ্যাবলার মত তার দিকে তাকিয়ে থাকলাম। কারণ আমি যেটা খুঁজে পেয়েছি, সেটা উনি বুঝবেন কিনা সন্ধেহ!

Computer speakers capturing radio signal

Photo by Dave Weatherall on Unsplash
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×