somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুডিং খোরের মৃত্যু!

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটিতে আমার এক ক্লাসমেট ছিলো, আহসান নাম। তার সাথে প্রথম পরিচয় হয় মোতালিব প্লাজার সামনে। ঢাকা বিশ্ববিদ্যায়ে পড়ে এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো, কিন্তু মেয়ে এখন আর রাজি না। তাকে কি বুঝাবে সেজন্য অপেক্ষা করছিলো।



আহসান কোন ধরণের পাগলামী করতে পারে এই সন্দেহে তার আরও কয়েকজন বন্ধু আমাকে ডেকে নিয়ে গিয়েছিলো। আমি যাকে চিনি না, তাকে পাগলামী থেকে দূরে রাখার জন্য আমাকে নিয়ে যাওয়াটা ঐ মুহুর্তে আমার কাছে বড় পাগলামী মনে হচ্ছিলো; কিন্তু ইন্টারেষ্টিং কিছু হতে পারে এই আশায় চলে গেলাম।

মেয়ে আসার সাথে সে এক ধুন্ধুমার অবস্থা। মেয়ে ছেলে দুইজনই দুইজনকে কিল ঘুষি মেরে একাকার। মোতালিব প্লাজার বাইরেই পুলিশের গাড়ি থামানো, অর্থাৎ আশে পাশেই কোথাও পুলিশ ভাইয়েরা আছেন। এই ভয়ে আমি দ্রুত আহসানকে টেনে হিচড়ে এলাকা ছাড়া করালাম। রিক্সায় ধানমন্ডির পথ ধরলাম।

আহসান সবেমাত্র ঢাকায় এসেছে তখন, সে শুধু ঝিগাতলা চিনে, আর চিনে ভার্সিটির ক্যাম্পাস। তাকে ঝিগাতলায় তার মেসে নিয়ে গেলাম।সারা দিন ও রাতভর চলল নানান নাটক।

রাত ১০টায় বাসায় ফিরতে না ফিরতেই আহসানের রুমমেট কল দিলো, বললো আহসান ঘুমের ট্যাবলেট খেয়েছে। আবার ফিরলাম তার মেসে। জানলাম ২টা ট্যাবলেট খেয়েছে, বাকি ১৮টা ট্যাবলেট তার তোষকের তলে লুকানো ছিলো! কিন্তু তার ধারণা সে মারা যাচ্ছে। তাকে আস্তে আস্তে বললাম, মরার আগে কি খেত চাও? উত্তর আসল "পুডিং"।

মেসের বাকি সবাই তখন ঘুমানোর তোড়জোড় করছে। রাত ১১টার সময় কোথাও পুডিং পাওয়া যাবে কিনা সন্দেহ ছিলো, কিন্তু ঝিগাতলার মোড়ের সুনামি রেষ্টুরেন্টে পাওয়া গেলো। পুডিং খেয়ে আহসান পুরাই সুস্থ। এমনকি ঐ মেয়েকেও ভুলে গেছে! সে রাতে আহসানের রুমমেট আমকে ছাড়লো না। যদি পাছে অন্য কোন সমস্যা করে বসে।

ফাস্ট ফরোয়ার্ড, আমি তখন আহসানদের মেসে থাকা শুরু করেছি। পুডিং বানানোও শিখে গেছি! কারণ এই জিনিষ দিয়ে আহসানকে করানো যায় না এমন কাজ কম আছে।

আমি খুব একটা কারও সাথে মিশি না, তার উপরে বেশী মানুষের গ্যাদারিং আমার ভালো লাগে না। এছাড়া আমার দিন শুরু হয় রাত ১০টায়। অর্থাৎ আমি ঘুরতে বের হতাম সাধারণত রাত ১০টার পর। সব সময় একলা বের হতে ভালো লাগতো না, তাই আহসানকে সাথে নিতে পুডিং ব্যবহার করা লাগতো।

ওর পুডিং প্রিতির কিছু উদাহরণ দেই।

ঘটনা ১ঃ একদিন ওর রুমমেট ওকে ক্লাসের পর কোথাও যেতে বললো, সে কোন ভাবেই যাবে না। রুমে ফিরেই ঘুম। আমি বিষয়টা জানতে পেরে বললাম, আরেহ, ও তো তোকে ঐখানে যাওয়ার পর পুডিং খাওয়াবে! ব্যাস, আহসান ২মিনিটে রেডি।

ঘটনা ২ঃ এক লোকের কাছে কিছু টাকা পাবো, তার ওয়েবসাইট ডিজাইন করেছিলাম। কিন্তু তিনি টাকা নিয়ে চরম ঘুরান ঘুরাইতেছেন। আবার তিনি তার এলাকার খুব প্রভাবশালী লোক। ওয়ার্ক অর্ডার পাবার পর যতদিনই তার অফিসে গিয়েছি, উনি প্রতিবারই টেবিলে বড় একটা ছুরি রেখে কথা বলেছেন। আহসানকে অনুরোধ করলাম আমার সাথে যেতে; সে কিছুতেই যাবে না। তাকে বললাম ঐ এলাকায় একটা রেষ্টুরেন্ট আছে, ওখানে খুব মজার পুডিং বানায়। তাও সে যাবে না! আশ্চার্য! আমি একলা যাবো ঠিক করে বাথরুমে গেছি, ফিরে এসে দেখি সে রেডি।

ঘটনা ৩ঃ একটা মেয়ের সাথে তার পরিচয় হয়েছে, ভালো ভাবও হয়েছে। ঐ মেয়েকে নিয়ে সে গেছে একটা রেষ্টুরেন্টে। কিন্তু আহসান যেই পুডিং অর্ডার করেছে, মেয়েটা ফিচ করে হেসে দিয়েছে। আহসান তার অপমান সহ্য করতে পারে, কিন্তু পুডিং এর অপমান কক্ষনো না। সম্পর্ক কাট। মেয়েেটা বর্তমানে মডেলিং করে বলেই জানি।

আহসানের বিয়ের দাওয়াত পেলাম। বিয়ের দিন কি গিফট নিয়ে যাওয়া যায় ভাবছি, বউ যেহেতু তার সম্পর্কে জানে তাই বললো পুডিং বানিয়ে নিয়ে যেতে। শেষে তাই করলাম। বিয়ের স্টেজে বসে তাকে পুডিং খাওয়ালাম। তার ভালো পরিচিত লোকজন বিষয়টা স্বাভাবিক ভাবে নিলেও অন্যেরা তাকিয়ে তাকিয়ে দেখলো যে বর স্টেজে বসে পুডিং খাচ্ছে!

বিয়ের প্রায় বছরখানেক বাদ ঢাকায় তার বাসায় গেলাম বেড়াতে। আমার হাতে পুডিং। দরজা খুলতেই সে বললো, ভাই লুকান এইটা!

- মানে কি? পুডিং লুকাবো কেন?

- আমার বউ পুডিং সহ্য করতে পারে না!

- তো তুই ওকে সহ্য করিস কি করে?

- হয় ভাই, বিয়ে থা করলে সবই হয়!

বহু আগে "পাঠকের মৃত্যু" নামে একটা গল্প পড়েছিলাম। সেটার কথা মনে পড়ে গেলো। সে অনুযায়ীই এই লেখাটার টাইটেল দিলাম পুডিং খোরের মৃত্যু!

Photo by Jojo Yuen (sharemyfoodd) on Unsplash
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×