somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা জানি ওটা ভালো না, তুমি রেখে দাও!

০৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেনাকাটা একটা নেশার মত। প্রচুর মানুষ আছেন যারা নিয়মিত কেনাকাটা খুব পছন্দ করেন। আর বহু মানুষ আছেন, কেনাকাটা নিয়মিত না করতে পারলে কিছুটা সাইকো হয়ে যায়!



ইকমার্সের জয়জয়াকার চলছে চারিদিকে। মোবাইলে গাদি গাদি এ্যাপ ইন্সটল করে এখন বিছানায় শুয়ে শুয়ে, এমনকি টয়লেটে টাট্টি করতে করতেও ইউন্ডো শপিং করা যায় !

আমি আমার স্ক্রীণটাইম খুব করে কমাতে চাই। সাধারণত কম্পিউটারে যতটুকু সময় বসা হয়, ততটুকুই স্ত্রীণ টাইম রাখতে চাই। মাঝে এক সময় মোবাইলে স্ক্রীণ টাইম দিনে ৫/৬ ঘন্টায় পৌছেছিলো। বর্তমানে সেটা টেনে কমিয়েছি ১.৫/২ ঘন্টায়। আমার চাকরীর প্রয়োজনে হোয়াটসএ্যাপ চালানো লাগে। আবার অফিসের ল্যাপটপে হোয়াটসএ্যাপের ওয়েব সাইট খুলে না। ফলে ঐ ১.৫/২ ঘন্টার বড় একটা সময়ই দেখা যায় অফিসের কাজের জন্যই লাগে।

বাকি সময় আমি সাধারনত কেনাকাটার সাইট আর ফেসবুকের শপ দেখি। ফেসবুকে তেমন ঢোকা হয় না। আর সামু, সেটা সাধারণতই আমার কম্পিউটারে একটা ট্যাবে খোলা থাকে!

ক্যামেরার মেমরী কার্ডে বেশ অনেকদিন থেকে সমস্যা করছিলো। বদলাতে হবে বদলাতে হবে করেও বদলানো হচ্ছিলো না। গতমাসে হঠাৎ আলিএক্সপ্রেসের একটা বিজ্ঞাপন সামনে আসলো। ক্লাস১০ এর ১টেরাবাইট মেমরী কার্ড মাত্র ৪০ রিয়ালে! এইটা অবিশ্বস্য বিষয়। কারণ এমাজনে এখনও ৩০০ রিয়ালের নিচে ১টেরার ক্লাস১০ মেমরীকার্ড নাই।

তবুও কি মনে করে কিনে ফেললাম। আলি এক্সপ্রেস থেকে আসতে সাধারণত ২/৩ সপ্তাহ সময় লেগে যায়। প্রায় ভুলতেই বসেছিলাম যে এটা অর্ডার করেছিলাম। ডেলিভারী কুরিয়ারের ম্যাসেজে মনে পড়লো। হাতে পেতেই খুলে প্রথমে ক্যামেরায় না লাগিয়ে ট্যাবে লাগালাম।

সাধারণত ১টেরাবাইট এর মেমরী কার্ডে পুরা ১টেরা দেখানোর কথা না; কম দেখাবে। এইটা দেখি ১.০৭ টেরাবাইট দেখাচ্ছে! একটু অবাক হলাম। সাধারণ টুকটাক ব্যবহার করে ভালোই লাগতেছিলো। টেষ্ট করবার জন্য ১গিগাবাইটের একটা ফাইল ডাউনলোড দিয়ে দেখি স্পিড মোটামুটি।

এবার ট্রাইয়ের জন্য ১০গিগার ফাইল ডাউনলোড দিলাম। প্রথম ২.৫ গিগা পর্যন্ত বেশ ভালো গেলেও এরপর কাইকুই শুরু করলো। কম্পিউটারে লাগিয়ে কিছু বড় ভিডিও কপি করলাম, ৭২০পি, ১০৮০পি এবং ৪কে এর। কপির সে কি স্পিড! প্রতিবারই প্রায় ১/২ গিগাবাইটের পর ফেল করে! একটা একটা করে কপি করতে হলো। ট্যাবে লাগিয়ে ৭২০ এবং ১০৮০পি ভিডিও চালানো গেলেও ৪কে আর চলে না।

ডিসপিউট মেরে দিলাম। অপশন দিলাম রিটার্ন এ্যান্ড রিফান্ড। আধা ঘন্টার মধ্যে দেখি ডিসপিউট অপশন দিচ্ছে আমাকে, বলতেছে খালি রিফান্ড নিতে আর মেমরী কার্ড রেখে দিতে। অন্য কোন অপশন নাই দেখে সেটাতেই রাজি হয়ে গেলাম। ৩দিনের মধ্যে টাকা এসে হাজির।

এদিকে আমি কি মনে করে কম্পিউটারে মেমরীকার্ড লাগিয়ে ফরম্যাট করলাম, ফুল ফরম্যাট। এরপর দেখি মেমরীকার্ড দৌড়াচ্ছে। ৩০মেগাবাইটের মত পায় স্পিড। যদিও এক্সপার্টদের কাছে এটা খুব কম, কিন্তু সত্য বলতে এত কম দামে আর তার উপরে ট্যাবে ব্যবহার করতে এর বেশী লাগবে না। তবে ক্যামেরায় একটু সমস্যা হলেও হতে পারে।

ভাবলাম বেচারা সেলারকে তার টাকা ফেরৎ দেওয়া যায় কি না। যোগাযোগ করলাম। তারা উত্তর করলো, "আমরা জানি ওটা ভালো না, তুমি রেখে দাও!"

Photo by Thales Silva on Unsplash
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:১৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×