somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ লজ্জা আমরা কোথায় রাখি?

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের অফিসে এক মেয়ে আছে। যোগ্যতার মাপকাঠিতে সে সেই রকম বাজে অবস্থানে। তবে একটা বিষয়ে তার যোগ্যতা আছে, ভুল ধরা।



আমি এই মেয়েকে সব সময় এড়িয়ে চলি। এই মেয়েকে কোন মেইল পাঠালে তা খুব সাবধানে পাঠাই। আমার কোন কাজ এই মেয়ে পরে চেক করবে হিসাব করলে খুব সাবধানে সেই কাজ করি। আলহামদুলিল্লাহ গত ৪.৫ বছর আমি সুন্দর ভাবে কাজ করেছি, সে আমার কোন ভুল ধরতে পারেনি।

উপরের প্যারা পড়ে আপনার মনে হতে পারে যে মেয়ের যোগ্যতা নিয়ে প্রথম যে লাইন লিখেছি, তার সাথে দ্বিতীয় লাইন যায় না। তার ভয়ে তো মানুষ সোজা হয়ে চলছে। না, সবাই তা করে না। ৯৯% মানুষ গায়ে বাধায় না তাকে।

তাহলে আমি কেন এমন করি? সেটা বলছি, তার আগে প্রেক্ষাপট বলি।

ঐ মেয়ে কালে ভাদ্রে আমার কাজ ঠিক হলো কি না হলো এমন দেখার সুযোগ পায়, আর আমি প্রায় প্রতিদিনই তার কাজের কোয়ালিটি চেক করি। সে এত পরিমানে ভুল করে যা বলার বাইরে। তাকে আমি আলাদা ভাবে সুধরানোর চেষ্টা করি। তার ভুল হলে আমি মেইল করে সবাইকে জানাই না। তাকে আলাদা ডেকে বলি কি ভুল হয়েছে। এটা শুধু তার ক্ষেত্রে না, আমি অফিসের সবার জন্যই এটা করি।

কিন্তু, ঐ মেয়ে ছেড়েও দেয় না, ছাড়ও দেয় না। সে কারও ভুল পেলে সবাইকে মেইল করে এবং গল্পের মাধ্যমে বলে বেড়ায়।

এবার আসি কেন আমি ঐ মেয়ের বিষয়ে সতর্ক থাকি। কারণ, সে যদি কখনও আমার বড় কোন ভুল ধরে, এবং তারপর আমি তার কোন ভুল ধরি, সে সবাইকে বলে বেড়াবে যে আমি ইচ্ছা করে তার পিছনে লেগেছি, কারণ সে আমার ভুল ধরেছিলো! জ্বী, এমনটা আগেও একাধিকবার হয়েছে।

আর আমিও আসলে কেউ আমার ভুল ধরলে তার ভুল ধরার বিষয়ে সতর্ক থাকি, কারণ ঐ মেয়ে শুধু না, সবাই প্রায় তাই মনে করে। তবে মেয়েটা বাড়াবাড়ি করে যে এই ধরণের ঘটনাকে সে এইচআর পর্যন্ত নিয়ে যেতে এতটুকু দ্বিধাবোধ করে না।

একবার তার খুব ক্লোজ বান্ধবী বলেছিলো, ও আসলে নিজের দোষ ঢাকতেই অন্যের দোষ ধরে বেড়ায়।

--------------------

এবার আসি লেখার শিরোনামে, এ লজ্জা আমরা কোথায় রাখি?

ভারত চাঁদে যান নামানোর পর থেকে পোষ্টের পর পোষ্ট আসছে। তাদের অভিন্নদন জানানো থেকে আমাদের স্পারসোর প্রধানকে কটাক্ষ করা থেকে নিয়ে কেন স্পারসো আলাদা থেকে নিয়ে আমরা যে কোনদিন চাঁদে যেতে পারবো না তা নিয়ে পর্যন্ত পোষ্ট আসছে।

এর মধ্যে দেখলাম দু-চারজন ব্লগার দাবী করেছেন যে আমাদের বিজ্ঞানীরা নাকি গোস্তের টুকরার মধ্যে আল্লাহর নাম দেখা, চাঁদে সাইদীকে দেখা ইত্যাদি নিয়েই ব্যস্ত, বা ইত্যাদিই তাদের যোগ্যতার সর্বচ্চো মাপকাঠি।

আমি জীবনে প্রথম যেদিন গোস্তর টুকরায় আল্লাহর নাম লেখা আছে কথাটা শুনেছিলাম, সেটা একজন রিক্সাওয়ালার কাছ থেকে শুনেছিলাম। এরপরও জীবনে বহুবার শুনেছি, সবই প্রায় অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত জনগনের কাছে শুনেছি।

কিন্তু ঐ ব্লগারদের মন্তব্য পড়ে বেশ অবাক হলাম। এইযে প্রতি বছর বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাবি, চবি, জাবি ইত্যাদি ইত্যাদি থেকে এত এত ছেলে-মেয়ে বিজ্ঞান বিষয়ক লেখাপড়া করে বের হচ্ছে, তারা কি তাহলে শুধু গোস্তের টুকরায় আল্লাহর নাম আর চাঁদে সাইদীকে দেখা নিয়েই ব্যস্ত? তারা কি বিজ্ঞান ভিত্তিক অন্য কোন কাজ করছে না? তাদের কি কোন যোগ্যতা নাই? অন্তত ঐ ব্লগারদের লেখা পড়ে তেমনই মনে হচ্ছে! আর তাই আমার প্রশ্ন, এ লজ্জা আমরা কোথায় রাখি?

নাকি আসলে আমাদের আসল বিজ্ঞানীরা (বা বিজ্ঞান পড়া ছাত্র-ছাত্রীরা) তেমন উল্ল্যেখ যোগ্য কাজ করতে পারছে না দেখে ঐ মেয়ের মত নিজেদের দোষ ঢাকতে অশিক্ষিত বা অর্ধশিক্ষিতদের ননসেন্সকে বিজ্ঞানীর কথাবার্তা বানিয়ে দিচ্ছে?

আমার বিশ্বাস বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাবি, চবি, জাবি ইত্যাদি ইত্যাদি এর ছাত্র-ছাত্রীরা অনেক কিছুই করেছে, আমাদের উচিৎ তাদের কাজ গুলিকে ফুটিয়ে তোলা, তাদের সহযোগীতা করা যাতে তারা আরও এগিয়ে যেতে পারে।

আর অশিক্ষিতরা কি বললো কি না বললো সেটা নিয়ে এখানে ওখানে ঘনঘন পোষ্ট আর কমেন্ট করা আসলে "অশিক্ষত"দের কাজ বলেই মনে করি।

আরও পড়ুনঃ বেজন্মাই অন্যকে বেজন্মা বলে গালি দেয়!

Photo by Ivan Diaz on Unsplash
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×