somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্ভাবনার নতুন দ্বার, ডিপ ফেক প্রযুক্তি!

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিপ ফেক প্রযুক্তি নিয়ে কিছু বলার আছে বলে মনে করি না। টেকনোলজী বেশ পূরাতন হলেও সম্প্রতি এর নাম-ডাক (হাক-ডাক) বা ব্যবহার বেড়েছে বলে মনে হচ্ছে।



কয়েকদিন থেকে এদিক সেদিক দেখছি কার যে একটা ভুয়া ভিডিও বের হয়েছে। অন্য একজনের মাথা বাদ দিয়ে তার মাথা জুড়ে দেওয়া হয়েছে। আমি তাকে চিনি না বা তার নাম শুনেছি বলেও মনে পড়ে না। পরে আর একটা নিউজে দেখলাম নায়িকা কাজলেরও নাকি এমন কি একটা ভিডিও বের হয়েছে।

আরও অনেককেই দেখলাম উষ্মা প্রকাশ করতে যে এমন নাকি আরও অনেকের সাথে হতে পারে। এভাবে নাকি আরও খারাপ কিছু বের হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা বেশ কনসার্নিং, সকলের জন্যই।

এর আগে এই প্রযুক্ত ব্যবহার করে বারাক ওবামার একটা ভিডিও দেখেছিলাম। কয়েকদিন থেকে দেখছি ইলন মাস্কের একটা ভিডিও দিয়ে একদল বিজ্ঞাপন বানিয়েছে, যেটা আদতে ইলনমাস্কের ভিডিও না। হয়ত বিষয়টা নিয়ে আলোচনা শুরু হতে পারে; আবার নাও পারে।

তবে এই প্রযুক্তির নাম কিছু মানুষের নিজের নামে সাফাই গাইবার জন্য ব্যবহার করতে পারে বলে মনে করছি। এবং তা খুব শিগ্রহীই হয়ত আমাদের সামনে আসবে। কেন প্রযুক্তিটির ব্যবহারের কথা না বলৈ "প্রযুক্তির নাম" ব্যবহারের কথা বলছি, ও মানুষ কিভঅবে "প্রযুক্তিটির নাম" ব্যবহার করবে সে বিষয়ে যাওয়ার আগে একটা ঘটনা স্বরণ করিয়ে দেই।

গত কয়েক বছরের মধ্যেই হঠাৎ বাংলাদেশে এক গুজব ছড়িয়ে রাতারাতি ত্রাশ ছড়িয়ে পড়লো মানুষের মনে। "ব্লু হোয়েল" গেম এর নাম। একজন আত্মহত্যা করলো বা হত্যা হলো (ঠিক মনে নেই), তার আত্মীয়া একজন বললো এটা "ব্লু হোয়েল" গেম এর প্রভাব হতে পারে। আর বাংলার সাংবাদিক সকল সেটা নিয়ে নেমে পড়লো।


কম্পিউটার, টেকনোলজি, ইন্টারনেট ইত্যাদি সম্পর্কে সামান্য ধারণা থাকা সত্বে বলছি, বাংলাদেশের ৯৯.৯৯৯৯৯৯% ইউজারই জানে না যে ব্লু হোয়েলে খেলার জন্য যে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হবে, তা কি করে করা যায়। মূলত ইন্টারনেট ব্যবহারকারীরা বড়োজোর টর ব্রাউজার ফ্রিতে ডাউনলোড করে কিছু ব্লকড সাইট ভিজিট টুকুই পারে। এর বাইরে পারা লোক খুব খুব খুব কম। সেহেতু ব্লু হোয়েল এক্সেস তাদের পক্ষে প্রায় অসম্ভব। তবুও, হুজুগেতো গা ভাসাতেই হবে আমাদের!

যাই হোক, বিষয়টা হয়ত একটু পরিস্কার। আমাদের দেশের বেশ কয়েক বছরের ঘটনাচক্র ঘাটলে পাওয়া যায় যে প্রায় প্রতি বছরই কোন না কোন মানুষের ভিডিও লিক হয়, আর সেটা তাদের ক্যারিয়ারের উপর বেশ বাজে প্রভাব ফেলে। এটা নির্দিষ্ট কোন পেশার লোকজনের জন্য না, সবার জন্যই প্রযোজ্য। তবে "ইন্টেনসিটি" কারও জন্য কম কারও জন্য বেশী।

এখন নতুন করে কারও কিছু বের হলে আমরা খুব শীগ্রহীই শুনতে পাবো, এটা আমার ভিডিও না, এটা ডিপ ফেক। আবার দেখা যাবে যারা এসব আজেবাজে জিনিষ বানায়, তারা আসলেই কারও কারও ভুয়া ভিডিও বানাবেই। উভয় পক্ষের জন্যই ডিপ ফেক "সম্ভাবনার নতুন দ্বার" খুলে দিবে বলার অবকাশ রাখে না।

তবে এটি সবার জন্যই পক্ষান্তরে ক্ষতিকর। এটার থেকে বেঁচে থাকার উপায়ও খুব কঠিন।


মূল ছবি (একটু এডিটেড) এর লিংকঃ Rosie Kerr on Unsplash
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×