টুকটাক কাম সাইরা ১ ঘন্টাপরে আবার রুমে ফিরা আসলাম.... দুপুরে পোলাও খাইতে ইচ্ছা করলো... ইউটিউবে দুইখান পোলাও রান্নার ভিডিও দেখলাম...তার পরে শুরু করলাম...
উপরকন সাধারনত ঘরেই থাকে...
পোলাওর চাল>> ২ কাপ.. ( সাধারন চালেও খারাপ হয়না যদি না থাকে তাও ব্যবহার করতে পারেন... )
পিয়াজ কুচি- মাঝারী ১টা
ঘি- ২ চামচ
তেল- ১ চামচ ( আমি ওলিভ অয়েল দিসি >> ঘি কম ছিলো
দারুচিনি-৩/৪ টি
তেজপাতা- ১টা
আদা/রসুন বাটা - ১ চামচ
কাচা মরিচ- ২টা ( শেষের দিকে দিতে হবে)
লবন পরিমান মতন...
![]()
![]()
আমি গজর কুচি দিছি একটু দেখতে ভাল লাগবে তাই...
রন্ধন প্রনালী::--
চাল ধুয়ে পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখুন...রান্না শুরুর আগে পানি ঝড়িয়ে নিন,,,
পাত্রে ঘি+তেলটুকু দিয়ে গরম করুন....
পিয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন.... একটু বাদামী হলে তাতে দারুচিনি+তেজপাতা+আদা/রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন.+গাজর দিয়ে দিন+ লবন দিন>>> একটু পরে চাল দিয়ে দিন... চাল কিছুক্ষন ভাজার পরে তাতে গরম পানি দিয়ে দিন....
যতটুকু চাল তার দ্বিগুন পানি দিয়ে দিন....
![]()
![]()
পানি দিয়ে চুলার তাপ মাঝারি প`যায়ে দিয়ে ঢেকে দিন....
![]()
যেহেতু গরম পানি দিয়েছেন তাই বেশ তাড়াতাড়ই চাল সিদ্ধ হয়ে যাবে.... একটু পরে একটু নেড়ে দিন... এবং চুলার তাপ্ আরো কমিয়ে দিন... ঢেকে রাখুন...
![]()
কয়েক মিনিট পরে দেখুন আপনার পোলাও প্রস্তুত... >>> পরিবেশন করুন..
![]()
রান্না করে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



