somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকেন/বীফ সসেজ পোলাও (হটডগ পোলাও)_Sausage Pulao

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যাচেলারদের জন্য এই রেসিপি খুবই উপকারী হবে বলে আশা করি.... পোলাও খেতে চাইলে খুবই কম ঝামেলায় হটডগ সসেজ দিয়ে পোলাও রান্নার এই রেসিপি :) । কয়েকদিন আগে কি রান্না করবো চিন্তা করতে করতে তেহারী খেতে ইচ্ছা করলো... কিন্তু ফ্রীজে মাংস নাই আর মেলা মসলা লাগে তেহারীতে... তাই ফ্রীজের সসেজ দিয়ে পোলাও রান্নার পরিকল্পনা করলাম...

হটডগ সসেজ পোলাও খুবই সহজে রান্না করতে পারবেন...এবং খেতেও খুবই ভাল লাগবে আশাকরি..

উপকরন:-
* চাল - ১৫০ গ্রাম
* হটডগ সসেজ - ৩/৪ টা
* পেযাজ কুচি - আধা কাপ
* আদা বাটা+রসুন বাটা+পেয়াজ বাটা = ২-৩ চামচ
* ঘী্ অথবা বাটার = পরিমান মতন
* কাচা মরিচ - ৪টি ( বেশি ঝাল খেলে বাড়িয়ে দিন :) )
* লবন পরিমান মতন

চাল ধুয়ে পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখুন...


হটডগ সসেজ ( ফ্রীজে থাকলে ডিফ্রস্ট করে) ছোট টুকরা করে নিন

পেয়াজ কুচি

আমার কাছে ঘী ছিলো না তাই বাটার ব্যবহার করেছি...

রন্ধন প্রনালী:-

প্রথমে অবশ্যই চুলায় আগুন জ্বালুন ( কেউ যদি পুরা লেখা পইড়া রান্না করতে যায় তার জন্য) প‌্যান গরম হলে ঘী/বাটার দিয়ে তাতে সসেজ দিয়ে দিন...


* একটু ভাজা ভাজা হলে তাতে পেয়াজ কুচি দিন...
* তার পরে আদাবাটা+রসুন বাটা+পেয়াজ বাটা দিয়ে আরো ভাজতে থাকুন... ( মাঝারী আচে ভাজুন..)
* বাদামী রং হলে তাতে পানি ঝড়ানো চাল দিয়ে দিন... ভাজুন কিছুক্ষন...


সব কিছুক্ষন ভেজে নিয়ে লবন+ কাচা মরিচ দিয়ে পরিমান মতন পানি দিয়ে দিন...



পানি দেবার সময় একটু খেয়াল করতে হবে... পানি যেন চালের একটু উপরে উঠে...অনেকে চালের ৩ গুন পানি দিতে বলে... আমি প্রথমে চালের উপরে উঠে এরকম পরিমানে দিয়ে শুরু করি... যখন পানি শুকিয়ে যায় তখন একটু একটু করে এডযাস্ট করি... ( এখনো পাক্কা শেফ হইতে পারিনাই তো... তবে রাইস কুকারে সেই রকম মজার ভাত রান্না করতে পারি :D )

চাল সেদ্ধ হয়ে গিয়ে পুরো পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন...



গরম গরম খেয়ে ফেলুন... ( ১ জনের জন্যই রেসিপি তাই কাউকে দা্ওয়াত দিয়েন না) বেশি রান্না করতে হলে একটু অংক করে রেসিপির উপকরন বাড়িয়ে নিন...
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

×