somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯,৪০৫ দিনে ৫৩ বছরের বাংলাদেশের রাজনীতি। নতুন প্রচেষ্টাকে স্বাগত জানানো উচিত নাকি জয় বা তারেককে প্রধানমন্ত্রী করা উচিত?

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের বয়স ৫৩ বছর, বেশ কয়েকটা দলের শাসন দেখেছেন জনগণ।
সবাই ক্ষমতাকে নিজের এবং দলের স্বার্থে ব্যবহার করেছে।

* পুলিশকে নিজেদের পোষা বাহিনীতে পরিণত করেছে।
* ছাত্রদল, ছাত্রলীগ, শিবিরদের তাদের নেতারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে।
* নির্বাচন কমিশন, বিচার বিভাগে তাদের পছন্দের মানুষদের বসিয়ে প্রধানমন্ত্রীর কথা মতন চালিয়েছে।
* প্রতিটা বিভাগেই ঠিকাদারীর জন্য দলীয় নেতারা টাকা পয়সা লুটের সিস্টেম বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ফলে ১০০ টাকার কাজ ১০০০ টাকায় করা হয়েছে।
* দলীয় সন্ত্রাসীরা জনগণের উপরে চাঁদাবাজি, হামলা, দখল করেছে কিন্তু জনগণ কোথাও বিচার পায়নি।
* জনগণ প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারেনি। জনগণ লিখতেও পারেনি, অনলাইনেও পোস্ট করতে পারেনি।

একটা ঝড়ের পরে আবার সবকিছু গোছাতে হয়।

এবারের ঝড়ের শুরুটা হয়েছে নতুন প্রজন্মের হাতে। এরা আধুনিক, বিশ্বের বিভিন্ন দেশের ভালো প্র্যাকটিসগুলো সম্পর্কে জানে।

* ছাত্ররা দুর্নীতি বন্ধে কাজ করবে।
* ছাত্ররা চাঁদাবাজি বন্ধে কাজ করবে।
* ছাত্ররা সবার জন্য চিকিৎসার জন্য কাজ করবে।
* ছাত্ররা কারও উপরে অন্যায় হলে প্রতিবাদ করবে।
* ছাত্ররা ঘুষ বন্ধ করবে, নিজেরাও খাবে না।

অনেকে বলবে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব।

আপনারা দেখেছেন ছাত্ররা রাস্তায় ঝাড়ু দিচ্ছেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, মানুষের জন্য রক্ত যোগাড় করছেন। দরিদ্র মানুষের চিকিৎসার জন্য টাকা জোগাড় করেছে।
এদের উদ্যম আছে, ইচ্ছা আছে, ভালো মন আছে, আমাদের মুরুব্বিরা তরুণদের যেভাবে গঠন করবে তারা সেভাবেই এগিয়ে যাবে।

কলেজ/বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা পড়াশোনা করতে যায়, তাদের নষ্ট করে নেতারা হাতে অস্ত্র তুলে দিয়ে।
আপনি চাইলেই তাদের দিয়ে বিশ্বের বিভিন্ন অলিম্পিয়াডে সোনাও জেতাতে পারবেন।

বাঙালি আবেগী জাতি, এখন জনগণের আবেগ ঠিকমতো দেশপ্রেমের সাথে দেশ গঠনের উদ্দেশ্যে এগিয়ে নিতে পারলে কেন আমরা বিশ্বে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? সিদ্ধান্ত আপনার।

* আপনি কি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান?
* আপনি কি আবার খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে চান?
* আপনি কি জামাতের আমিরকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের সুযোগ দিতে চান?

নাকি নতুন প্রজন্মের তারুণ্যের শক্তি দিয়ে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চান?

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৩
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আলেম হতে হিকমাতের সাথে অভিন্ন ফিকাহের এলেম লাগে বিধায় চরমোনাই ও জমিয়ত নেতারা আলেম নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং... ...বাকিটুকু পড়ুন

ইসলামপন্থী মানে কি?

লিখেছেন মুনতাসির, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:০৯

সংবাদের শিরোনামে প্রায়ই দেখি— ইসলামপন্থী দল, ইসলামপন্থী রাজনীতি, ইসলামপন্থীদের কর্মসূচি। শব্দটা পড়লেই একটা প্রশ্ন জাগে: এরা কারা? ইসলামপন্থী মানে আসলে কী? এনারাই কি ইসলাম মানেন? তাহলে বাকিরা কি ইসলামবিরোধী?

আরও একটা... ...বাকিটুকু পড়ুন

ইসলামী আন্দোলনের প্রস্থান: বিভ্রান্তির অবসান, স্পষ্টতার শুরু

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ছেড়ে দেওয়ায় এক দিক দিয়ে বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক। এর মাধ্যমে বাংলাদেশের মুসলমান সমাজ একটি বড় ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত হলো। রাজনীতির স্বার্থে মুসলমানদের ঈমান... ...বাকিটুকু পড়ুন

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

লিখেছেন নতুন নকিব, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

ছবি সংগৃহীত।

ভূমিকা

ইসলাম একটি বাস্তবমুখী, মানবকল্যাণমুখী এবং সহজীকরণভিত্তিক জীবনব্যবস্থা। এর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার ওপর কখনোই তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব... ...বাকিটুকু পড়ুন

?

লিখেছেন স্প্যানকড, ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭



ছবি নেট



কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।

কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু... ...বাকিটুকু পড়ুন

×