somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশরের ঝটিকা সফর ২০২৪ _এই যা্ত্রায় মিশর দেখা হইলো না। :((

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কত আশা করে টিকিট কাটলাম, হোটেল বুকিং দিলাম, এমনকি আমার কলিগ মিশরের মোবাইল সিম কার্ডও দিয়ে দিল।

ওয়েবসাইটে সব জায়গাতেই দেখেছি, পাসপোর্টের মেয়াদ ৬ মাসের বেশি থাকলে আমিরাতের রেসিডেন্টরা মিশরে অন-অ্যারাইভাল ভিসা পাবে।

সব কিছুই ঠিকঠাক চলছিল। এমনকি আমি লুক্সোর যাওয়ার বাসের টিকিটও কিনে ফেলেছিলাম। কপাল ভালো, ভালো বাসের টিকিট শেষ হয়ে যাওয়ায় কিনতে পারিনি।

যাওয়ার দুই দিন আগে আমার বন্ধু ভিসার ব্যাপারটা আবার নিশ্চিত করতে বলল।

আমি আমার এয়ারলাইনে চাকরি করা এক বন্ধুকে ফোন করলাম। সে এমিরেটস এয়ারলাইনের কল সেন্টারে ফোন করতে বলল। আমি কল দিয়ে সব বিস্তারিত বললাম—আমি বাংলাদেশি পাসপোর্টধারী, দুবাইয়ের ভিসা আছে। জানতে চাইলাম, অন-অ্যারাইভাল ভিসা পাব কি না।

তিনি বললেন, "একটু দেখে বলছি।" দুই মিনিট পরে জানালেন, আমিরাতের ভিসা থাকলে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসা পাবে, তবে পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে।

তখনই বুঝলাম, মাইনকা চিপায় পড়তে যাচ্ছি।

পরে ফোন করলাম দুবাইয়ের মিশরের দূতাবাসে। তারাও একই কথা বলল—ভিসা ও পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে, তবেই ২৫ ডলার ফি দিয়ে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে।

আমি শারমিনকে জানালাম। সে একটু দোটানায় পড়ে গেল, বলল, "তোমরা যদি না যাও, তাহলে আমরাও যাব না। একা ঘুরে মজা পাব না।" পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, এয়ারপোর্টে গিয়ে শেষ চেষ্টা করব।

আবুধাবির নতুন এয়ারপোর্টে গিয়ে পৌঁছালাম রাত তিনটার দিকে।

কাউন্টারে ডানা আর শারমিনের পাসপোর্ট দেখে এজেন্ট বলল, "এদের বোর্ডিং দেওয়া যাবে না। মিশরের জন্য ভিসার মেয়াদ ৬ মাস বাধ্যতামূলক। না হলে ইমিগ্রেশন ফেরত পাঠাবে এবং এয়ারলাইনকে জরিমানা দিতে হবে।"

আমি এজেন্টকে অনুরোধ করলাম কোনো উপায় আছে কি না জানতে। উনি বললেন, "নাই। তবে বাংলাদেশি সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন।"

সুপারভাইজারের কাছে সব বললাম। তিনিও বললেন, "মিশর ইমিগ্রেশন একদিনের কম মেয়াদ হলেও ফেরত পাঠায়। আর এয়ারলাইনকে জরিমানাও করে। তাই কিছু করার নেই।"

কি আর করা! রাজ আর লিজাকে অনেক বুঝিয়ে ওদের যেতে রাজি করালাম।

বিদায় দিয়ে আমরা বসে ভাবতে লাগলাম, এখন আবুধাবিতে কী করব?

ঘড়িতে তখন বাজে ভোর ৪.৩০, সূর্য উঠতে বেশ সময় বাকী। আমি যেই বন্ধুর কাছে গাড়ী রাখতে দিয়েছি সে একটু আগেই ঘুমাতে গেছে, হোটেলের চেক ইন টাইম ও তো দুপুর ২ টা। :-*
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০১
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসএসসি - এইচএসসি বাচ্চারা সাবধান হয়ে যাও।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৩২


ছবিতে আমাদের সবার প্রিয় মিলন স্যার। বয়স ৭০ এর কাছাকাছি হলেও স্যারের ছোটাছুটি থামেনি, বরং মনে হয় বয়সটা স্যারের কাছে একটা সংখ্যা মাত্র, যেটা স্যার পাত্তাই দেন না। স্যারের... ...বাকিটুকু পড়ুন

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×