somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান পুলিশ ও তাদের পুলিশীপনা

১৪ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সাধারনত এত বাঁকা লেখা লেখিনা এবং বেশির ভাগ সময়ই চলে যায় রাজশাহী রকস এর দেখভাল করতে করতে।কিছুদিন ধরে কিছু কীর্তিকলাপ দেখে আমার মেজাজের এমন অবস্থা হয়েছে যে আউট অব কন্ট্রোল হয়ে গেছি এবং একটা নাম শুনলেই মুখ ভরে বমি চলে আসছে। সে নামটা হল "পুলিশ, বাংলাদেশী পুলিশ"।দেশে পুলিশ রাখা হয়েছে কেন বলতে পারেন। স্বাভাবিক উত্তর হল এই যে, জনগনের নিরাপত্তার জন্য এবং শান্তি শৃংখলা রক্ষার জন্য। কিন্তু আমি বলছি দেশে এখন পুলিশ রাখা হয়েছে জনগনকে ধরে ধরে পেটাবার জন্য, মুনশিয়ানা দেখাবার জন্য,অকারনে মিলনের মত নিরীহ মানুষকে ধরে গণধোলাই দেবার জন্য। কোন দরকারই নেই বর্তমানে পুলিশ রাখার। হয় এদের পুর্নভাবে সচেতন হতে হবে নইত নাম-ধাম পরিবর্তন করে চেছে-মুছে ঝেটে ফেলতে হবে। ফালতামিরও একটা সীমা থাকা উচিৎ। যে কাজ করার জন্য উনারা আছেন মানে মাসের মাস বেতন দিয়ে রাখা হয়েছে সে কাজ উনারা করবেন না আর মুনশিয়ানা দেখিয়ে বেড়াবেন। কোন কাজ পুলিশ দিয়ে ঠিকমত হয় শুনি। যেখানে পুলিশ সেখানেই ঝামেলা। বিন্দুমাত্র সাহায্য কাউকে করে কিনা তার ঠিক নেই। আপনি একটা ছোট্ট সমস্যা নিয়ে গেলেও তার কোন সমাধান পাবেন না তাদের কাছ থেকে। শুনতে পাই যে, দেশ ডিজিটাল করার জন্য নাকি পলিশকে ভূমিকা রাখতে হবে। খুব হাসিও লাগে আবার রাগও লাগে যে, পুলিশ তো নিজেই নিজের কাছে নিরাপদ নয়, সে আবার কার উপকারে আসবে। আর পুলিশ বিভাগে যদি ২-১ জন ভাল পুলিশ থেকে থাকেন তবে তাদের সংখ্যা কম এবং তারা বেঁচে গিয়ে মরে আছেন নাকি মরে গিয়ে বেঁচে আছেন সেটা নিজেরাই ভাল জানেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ, বন্ধ করুন এই ভাওতাবাজি আর পুলিশকে ঠিকমত চালাতে চাইলে চালান নয়ত পুলিশ নামের কোন জিনিস যেন বাংলাদেশী মানুষকে আর দেখতে না হয়।

এম.আর.মাসুম
ইন্সটিটিউট অব বিজিনেস এডমিনিস্ট্রেশন ( আই.বি.এ)
রাজশাহী বিশ্ববিদ্যালয়

এডমিন
রাজশাহী রকস
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×