somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: সিএনজির দাম বৃদ্ধি এবং বাহনের ভাড়া

১৪ ই মে, ২০১১ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সিএনজির ভাড়া বৃদ্ধির পর কেন সিএনজি গ্যাসের দাম বাড়ানো হল? এটি কি পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করার জন্য করা হয়েছে?

বাংলাদেশে ২০০৩ সালের দিকে সিএনজি অটো রিক্সা চালু হয়। এটি চালুর সময় যে ভাড়া নির্ধারিত হয় সে বিষয়ে সেসময়কার যোগাযোগমন্ত্রী বলেছিলেন দেশে গ্যাস রিফিল স্টেশন কম, ভারত থেকে গাড়ি আনতেও খরচ বেশি তাই আপাতত সিএনজি চালিত অটোরিকশা ভাড়া বেশি রাখা হচ্ছে তবে পরে এটি কমিয়ে দেয়া হবে।

সে সময়ে চালকদের লাইসেন্স এবং অটোরিকশার রুট পারমিট দুটি দেয়ার সময়ই একটি শর্ত থাকতো বলেই আমরা জানি। শর্ত অনুযায়ী সিএনজি অটোরিকশা চালকেরা ঢাকা শহরের মধ্যে যে কোন দূরত্বে যেতে বাধ্য থাকবেন। কিন্তু এধরনের শর্ত লঙ্ঘনের কারণে কোন চালকের লাইসেন্স বাতিল কিংবা কোন সিএনজি অটো রিক্সার রুট পারমিট বাতিলের কোন ঘটনা কি ঘটেছে আপনারা মনে করতে পারেন কি না?

ফিরে আসি আবার আগের কথায়। সিএনজি অটোরিকশার ভাড়া শুরুতে বেশি রাখা হয়েছিল, এবং পরে তা কমানো হবে এটি কোন দিনই হয়নি। বরং ওই বেশি ভাড়ার উপরেই চালকেরা আবার ১০-২০ টাকা বাড়িয়ে নিতেন। এবং কখনো কখনো যাত্রীরাও খুশি হয়ে বাড়িয়ে দিতেন। সেই নেওয়া এক পর্যায়ে এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় যে রাস্তায় অটো রিক্সা মেলা ভাগ্যের ব্যাপার হয়ে গিয়েছিল সেসময়।

এরপর ২০০৭ সালে হঠাৎ করেই আবারো বৃদ্ধি করা হয় সিএনজি অটোরিকশার ভাড়া। একই সাথে অটোরিকশা মালিকদের জমাও বৃদ্ধি করা হয়। ভাড়া বৃদ্ধি নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হল এর পর ওই খাতে নৈরাজ্যের অবসান হবে। চালকেরাও যাত্রী হয়রানি করবে না। বাস্তবে তা হয়নি কখনো।

এরই মধ্যে ২০০৮ সালে আবারো এই অটোরিকশার ভাড়া আবারো বৃদ্ধি করা হয় হঠাৎ করেই। এবং সর্বশেষ এই ভাড়া বৃদ্ধি হয় ২০১১ সালের প্রথম থেকে।

সমস্যা গুলো: সিএনজি অটোরিকশার চালক কোথাও যাবে না।
কখনো কখনো চালক মিটারে যেতে রাজি হলেও বলবে ১০-২০ টাকা বাড়িয়ে দিতে হবে।
আবার মিটারে গেলেও অনেক ক্ষেত্রে দেখবেন মিটার এক কিলোমিটার রাস্তা যেতে না যেতেই তিন কিলোমিটারের বিল উঠবে।

সিএনজির দাম বৃদ্ধি এবং ভাড়া বৃদ্ধি প্রসঙ্গ: অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সরকার প্রথমে সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি করে এবং তার কয়মাস পর বাড়িয়ে দেয় সিএনজির দাম। তারমানে হল, যে যাত্রী হয়রানী রোধে সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হল, সিএনজির দাম বৃদ্ধির পর সেই হয়রানি আবার নতুন করে শুরু হল।

যেমনটা হয়েছে এবারো। জানুয়ারি ২০১১তে সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হল। এবার পাঁচ মাস পর বাড়িয়ে দেয়া হল সিএনজির দাম।

তাহলে লাভটা কি হল? আচ্ছা বিষয়টি কি এমন যে এই পরিহবন সেক্টরে নৈরাজ্য বজায়ে রাখতেই পরিকল্পিত ভাবেই ঘটানো হচ্ছে এই ঘটনা? তা না হলে এমন ঘটনা কেন বার বার ঘটবে?



একই ঘটনা বাস ভাড়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যথেষ্ট গবেষণা করে লেখাটা লিখিনি। কিন্তু ঘটনাক্রম এমনই। কোন ভুল করে থাকলে বলুন আমি শুদ্ধ করে নেব।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:০৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×