নায়িকার মা/বাবা সবসময়ই ভিলেন হয় কেন???
০৬ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.
সকালে ধানমন্ডি দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কোনো একটা স্কুল ছুটি হয়েছে তখন। আমার কিছুটা সামনে একটা ছোট্ট মেয়ে ( খুব বেশি হলে ক্লাশ ওয়ান এ পড়ে) তার মা এর হাত ধরে যাচ্ছিল। তার সমবয়সি এক ছেলে তার বাবার হাত ধরে রাস্তা পার হয়ে আমার সামনে আসলো। ছেলেটা মেয়েটাকে দেখে দৌড়ে কিছুটা সামনে এগিয়ে চিত্কার করে তার নাম ধরে ডাকলো আর মেয়েটা পেছনে তাকিয়ে একটা মিস্টি হাসি দিলো।

মেয়েটার মা কিন্তু মেয়েকে দাঁড়াতে না দিয়ে তার হাত ধরে হাঁটতেই থাকলো। ছেলেটা তখন ঘুরে তাড়াতাড়ি তার বাবার কাছে এসে স্কুলব্যগ থেকে চকলেট বের করে আবার দৌড়ে মেয়েটার দিকে গেলো কিন্তু ফুটপাথ সংস্কারের কাজ চলতে থাকায় রাস্তার এক পাশে ভাঙা ইটের একটা লম্বা স্তুপ রাখা ছিলো আর তারা দুজন ছিলো সেই স্তুপের দুই পাশে। তাই ছেলেটা মেয়েটার একেবারে কাছে পৌছাতে পারলো না। কাছাকাছি গিয়ে ছেলেটা মেয়েটার দিকে চকলেটটা বাড়িয়ে ধরলো। কিন্তু মেয়েটার মা এবারও তার মেয়েকে থামতে দিলো না। ছেলেটার চেষ্টা দেখে একটা মজা পাওয়া হাসি দিয়ে তার মেয়েকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেলো। ছেলেটা মুখ বেজার করে সেখানেই দাঁড়িয়ে রইলো তার বাবা এসে তার হাত ধরা পর্যন্ত।
........নায়িকার নিষ্ঠুর মায়ের কারনে পৃথিবী হয়ত বঞ্চিত হলো আর একটি অমর প্রেম কাহিনী থেকে!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন