somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যানসার প্রতিরোধে স্মার্টফোন

১৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



MAKNA (মালয়েশিয়ান দাতব্য প্রতিষ্ঠান) এবং Intelligent App (স্মার্টফোন এ্যাপ্লিকেশান ডেভলপার প্রতিষ্ঠান) সম্মিলিত ভাবে LUDIc নামে এমন একটি এ্যাপ্লিকেশান তৈরী করেছে যা মানুষকে সহজে স্তন ক্যানসারের বিবিধ বিষয় বুঝতে সাহায্য করবে।

LUDIc , ৭০০০০০ এ্যাপ্লিকেশানগুলোর একটি যা অনলাইন এ্যাপ্লিকেশান স্টোর থেকে ডাউনলোড করা যায়। সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্য এই এ্যাপ্লিকেশানটি “Understanding breast cancer”, “Mobile screening locator” এবং “Breast self-examination tutorial”- এই তিনটি অংশে বিভক্ত। Understanding breast cancer অংশটি স্তনের স্বাভাবিক আকার ও গঠন; স্তন ক্যানসারের লক্ষন, বিস্তার লাভ, চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করে।

“Mobile screening locator” মালয়েশিয়ায় MAKNA এর ভ্রাম্যমান ক্যানসার সনাক্তকারী দলের অবস্থান নির্ণয় এবং সেখানে যোগাযোগের জন্য ব্যক্তিগত রিমাইন্ডার সেট করে দিবে।

“Breast self-examination tutorial” অংশটি নিজেই নিজের স্তন পরীক্ষার জন্য একটি সচিত্র টিউটোরিয়াল।

ক্যানসার একটি যুদ্ধ। সচেতনতা, প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং লড়াই করার ইচ্ছাই যার বিরুদ্ধে জয়ী হবার মূল মন্ত্র। বর্তমান প্রযুক্তি নির্ভর প্রজন্মের জন্য LUDIc এমন একটি এ্যাপ্লিকেশান যা একই সাথে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার সনাক্তকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LUDIc শব্দটির মূল হলো ল্যাটিন “Ludas” শব্দটি, যার অর্থ “খেলা” বা “খেলাচ্ছলে”। ক্যানসারকে জয় করা ব্যক্তিদের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই LUDIc এ্যাপ্লিকেশানে এমন সকল বৈশিষ্ট যুক্ত করা হয়েছে যা এর ব্যবহারকারীকে স্তন ক্যানসার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দান করবে।

একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের ক্যানসার আক্রান্ত মহিলাদের ৩৪% ই স্তন ক্যানসারের শিকার। এই জরিপ আমাদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক অবস্থায় ক্যানসার সনাক্তকরণের গুরুত্ব অনুধাবনে সহায়তা করে। Matheus Barrachi, যিনি MAKNA’র আন্তর্জাতিক বিভাগের ম্যানেজার এবং LUDIc এ্যাপ্লিকেশানটির প্রধান স্বপ্নদ্রষ্টা, বলেন, “আশা করা যায় যে, এই এ্যাপ্লিকেশানটি মেয়েদের জন্য ক্যানসারের সুস্পস্ট লক্ষণসমূহ চিনতে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আত্মবিশ্বাস গড়েতোলার একটি গ্রহনযোগ্য মঞ্চ হিসাবে কাজ করবে।”

“যেহেতু মেয়েদের মাঝে সবচেয়ে অধিক সনাক্তকৃত এবং ক্যানসার সংক্রান্ত কারনে নারী মৃত্যুর দ্বিতীয় কারন এই রোগের কোন প্রতিরোধ নেই, সেহেতু স্তন পরীক্ষন এবং মেমোগ্রাম এক্ষেত্রে সর্বোৎকৃষ্ট আত্মরক্ষা। আর আমি বিশ্বাস করি মেয়েদের সম্ভাব্য সকল জীবন-রক্ষাকারী সনাক্তকরণ উপকরন ব্যবহার করা উচিৎ”, বলেন Hasan Alkaff, এই এ্যাপ্লিকেশান প্রজেক্টের দ্বিতীয় প্রধান ব্যক্তি।

আর প্রাথমিক অবস্থায় ক্যানসার সনাক্তকরনের ওপর গুরুত্ব দেয়ার জন্য একটি আনন্দদায়ক অথচ শিক্ষামূলক এ্যাপ্লিকেশানের থেকে ভালো কি উপায় হতে পারে যা এমন কয়েকজন সৃজণশীল ব্যক্তি দ্বারা বানানো হয়েছে যারা তাঁদের সময় এবং সামর্থ্যের সমন্বয়ে এই এ্যাপ্লিকেশানটির উদ্ভাবন করেছেন।





MAKNA কি-

MAKNA (Majlis Kanser Nasional or the National Cancer Council) একটি সামাজিক দাতব্য প্রতিষ্ঠান যা সম্ভাব্য সকল সমর্থন, বিশেষ জ্ঞানও দক্ষতা এবং সমাজের সর্বস্তর থেকে প্রাপ্ত আর্থিক অনুদান গহন করে তা ক্যানসারের বিরুদ্ধে প্রয়োগ করে। এই প্রতিষ্ঠান ক্যানসার আক্রান্তদের চিকিৎসা, তাদের কষ্ট লাঘবের চেষ্টা, ক্যানসারের কারণে সমাজে নিজেদের অপাংক্তেয় মনে করা ব্যক্তি ও পরিবারকে মানসিক সমর্থন দানে কাজ করে থাকে। Dato* Mohd Farid Ariffin কর্তৃক প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৯৪ সালের১০ই নভেম্বর রেজিস্ট্রেশনকৃত এবং ১৯৯৫ সালের ৩০শে মার্চ থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন MAKNA


* Dato
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×