সহজ সরল মানুষগুলো -১
০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটখাটো একটা চাকরী নিয়ে ঢাকার বাইরে ছিলাম কিছুদিন। আমাদের অফিস বিল্ডিং এর পাশেই একটা চায়ের দোকান ছিলো। প্রায়ই চা খাওয়া হতো সেখানে, অথবা দোকানদারের মোবাইলে ফোন করা হতো অফিসেই চা পাঠিয়ে দেয়ার জন্য। দোকানীর বুড়ো বাবা মাঝে মাঝেই চা নিয়ে অথবা খালি কাপ নিয়ে যেতে অফিসে আসতেন। আর সেই সময় যদি অফিসের প্রিন্টারে কোনো প্রিন্ট চলতে থাকতো তাহলে উনি মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন সেদিকে। প্রতিদিন সন্ধ্যার পর আমাদের একসাথে অনেক প্রিন্ট দিতে হতো। সে সময় কোন প্রয়োজন না থাকলেও উনি অফিসে আসতেন, কাজে ব্যস্ত আমাদের বলতেন "আপনারা কিছু মনে করেন না, আমি এইটা একটু দেখি। আমার খুব ভালো লাগে।" মানুষের কোন স্পর্শ ছাড়াই প্রিন্টার কিভাবে একা একাই প্রিন্ট করে, কোন পেইজে অল্প আর কোন পেইজে বেশি প্রিন্ট করতে হবে বুঝতে পারে সেটা নিয়ে তার বিস্ময়ের সীমা ছিলোনা। উনি অবাক হয়ে তাকিয়ে থাকতেন প্রিন্টারের দিকে আর আমি হিংসা নিয়ে তাকাতাম ওনার দিকে। কতো সহজ একটা জীবন ওনার; কতো অল্পেই বিস্মিত হতে, খুশি হতে পারেন।
আর আমরা! সাধারন মানবীয় আবেগ বর্জিত, জটিল থেকে জটিলতর জীবনে প্রবেশ করে চলেছি শুধু.. .
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন