কবিতা
নতুন একটি পৃথিবী
নতুন একটি ভোর
ফুঁটে উঠেছে শতশত কোটি জীবন
আনন্দে ভরে উঠেছে কোটি কোটি মন
কেঁটেছে পরাধীনতা
এঁসেছে ফিরে স্বাধীনতা ।
দীর্ঘ নয় মাস
লক্ষ লক্ষ জীবনের বিনিময়
কোটি কোটি হাজার ফোঁটা রক্ত হয়েছে ক্ষয়
তার বদলে পদ্মা মেঘনা যমুনা সুরমা তীরে হয়েছে বিজয় ।
স্বামী হারিয়েছে শ্ত্রী
শ্ত্রী হারিয়েছে স্বামী
বোন হারিয়েছে ভাই
ভাই হারিয়েছে বোন
পিতা মাতা হারিয়েছে সন্তান
সন্তান হারিয়েছে পিতামাতা
সব হারিয়ে
দাবা নলে জ্বলে পুড়ে
নতুন করে বাঁচার স্বপ্ন জেঁগেছে বুকে
শত কষ্ট দুঃখ সব গেছে
একটি মুহুর্তে মুছে
যেই এঁসেছে স্বাধীনতা
উড়েছে বাংলার বুকে বিজয়ের পতাকা
শত্রু মুক্ত বাংলা
মুক্ত জনতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


