somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাপাসিয়ায় তুষ দিয়ে বিদ্যুৎ উৎপাদন

১১ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুৎ সমস্যায় দেশের শিল্প কারখানাসহ সামগ্রিক উন্নয়ন যখন বাধাগ্রস্ত হচ্ছে, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন পদক্ষেপ যখন ফলপ্রসূ হচ্ছে না তখন গাজীপুরের কাপাসিয়ায় ধানের তুষ দিয়ে উৎপাদিত বিদ্যুতের শতকরা ৮০ ভাগই অব্যবহৃত থাকছে।

কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর গ্রামে নবায়নযোগ্য বিদ্যুৎ প্লান্ট বায়োম্যাস গ্যাসিফিকেশন সিস্টেমে ধানের তুষ থেকে গ্যাস উৎপাদন করে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০০৩ সালে ঐ গ্রামের ছেলে আসাদুজ্জামান মানিক বিশ্বব্যাংকের সহায়তায় এ কার্যক্রম শুরু করেন। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী ৪০০ কেভিএ ক্ষমতা সম্পন্ন বায়োম্যাস প্রজেক্ট ড্রিম্স পাওয়ার লিঃ উদ্বোধন করেন। বায়োম্যাস গ্যাসিফিকেশনের মাধ্যমে ধানের তুষকে অর্ধেক পুড়িয়ে গ্যাস উৎপাদন করার পর ওয়াটার প্রুফ ট্যাংকের মধ্যে প্রবাহিত করে পর্যায়ক্রমে কাঠের শুকনো গুঁড়া ভর্তি ৪টি ফিল্টার অতিক্রম করিয়ে ফাইনাল ফিল্টারে শতভাগ ঠাণ্ডা ও বিশুদ্ধ গ্যাসে পরিণত করা হয়। পরে একে ডিজেল ইঞ্জিনে প্রবাহিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখান থেকে প্রথমে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যায়, পরে পর্যায়ক্রমে ৪৪০ থেকে ২২০টি লাইনে প্রবাহিত করে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, সেচ প্রকল্প, আঁখ মাড়াই, পোল্ট্রি ফার্ম, মসলা উৎপাদন মেশিন, ডিশ লাইন, মোবাইল টাওয়ারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

ড্রিম্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসাদুজ্জামান মানিক বলেন, বর্তমানে আশেপাশের ৭টি গ্রামে প্রায় ১৫ কিলোমিটার লাইন টেনে ৪৫০ জন গ্রাহককে বিদ্যুৎ দেয়া সম্ভব হচ্ছে। এ স্টেশনের মোট উৎপাদন ক্ষমতা ৪০০ কেভিএ হলেও মাত্র ৫২ কেভিএ বিদ্যুৎ ব্যবহারে আসছে যা মোট উৎপাদনের ২০ ভাগ। বাকী ৮০ ভাগ বিদ্যুৎই অব্যবহৃত থেকে যাচ্ছে। তিনি বলেন, পুরো মাত্রায় এ স্টেশনটিকে সচল করে শতভাগ বিদ্যুৎ ব্যবহার করতে না পারলে এ স্টেশন টিকিয়ে রাখা সম্ভব হবে না। সরকার যদি জাতীয় গ্রিডে অথবা নিকটবর্তী ট্রান্সফরমারে পিক আওয়ারে বিদ্যুৎ ঘাটতি পূরণের লক্ষ্যে এখান থেকে বিদ্যুৎ নিয়ে অফপিক আওয়ারে সমপরিমাণ বিদ্যুৎ ফেরত দেয়, তবে সরকার এবং এ প্রতিষ্ঠান উভয়ে লাভবান হবে। মানিক আরো দাবি করেন মাত্র আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এরকম স্টেশন স্থাপন করে সরকার যদি স্থানীয় উদ্যোক্তাদের দিয়ে পরিচালনা করে তবে সারা দেশের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান সম্ভব। (সূত্র-ইত্তেফাক)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩



রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×