সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে থার্ড ক্লাসে ভ্রমণ করার দাবি জানালেন লালু প্রসাদ
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাষ্ট্রীয় জনতা দল আরজেডির প্রধান লালু প্রসাদ আজ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর মতো কৃচ্ছতা সাধন করা এবং রেলগাড়ির থার্ড ক্লাসে ভ্রমণ করার আহবান জানিয়েছেন।
Click This Linkতিনি বলেছেন, তারা নিজেরা যদি প্রথমে কৃচ্ছতা সাধন করে উদাহরণ সৃষ্টি করেন এবং সাধারণ জীবনযাপন করেন তা হলে অন্যরা অবশ্যই তাদেরকে অনুসরণ করবেন।
উল্লেখ্য, মহাত্মা গান্ধী সারা জীবন থার্ড ক্লাসে করে যাতায়াত করেছেন এবং সাধারণভাবে জীবন যাপন করেছেন।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম.কৃষ্ণ বিশেষ বিমানে করে বিদেশ সফর না করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত সরকার মন্দা ও খরা মোকাবেলায় ব্যয় সংকোচনের যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে তিনি প্রাইভেট বিমানের পরিবর্তে কমার্শিয়াল ফ্লাইটে বিদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি সরকারী ব্যয় সংকোচনের লক্ষ্যে বিমানের ইকোনমি ক্লাসে সফর করার পর পররাষ্ট্রমন্ত্রী তার সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তার বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন।
ভারতের নেতৃবৃন্দ কৃচ্ছতা সাধনের যে নজীর সৃষ্টি করেছেন আমাদের নেতা-নেত্রীরা তা থেকে শিক্ষা নেবে আশা করি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন