বিশ্ব জুড়ে খাদ্য উত্পাদন যখন কমছে তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অভুক্ত মানুষের সংখ্যা ৷ জাতিসংঘের পক্ষ থেকে সাম্প্রতিক রির্পোট পেশ করে জানানো হয়েছে, এই মুহূর্তে বিশ্বে অভুক্ত মানুষের সংখ্যা সব থেকে বেশি ৷ বর্তমান বিশ্বে ১ বিলিয়ন মানুষ প্রতিদিন অভুক্ত অবস্থায় থাকে ৷ এই সমস্যা দুর করার জন্য যে বাজেটের দরকার তা মন্দার কারণে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না ৷
রাষ্ট্র সংঘের সাম্প্রতিক রির্পোটে বলা হয়েছে, সমাজের প্রান্তিক মানুষের আয় কমেছে ৷ মন্দার কারণে তারা নানা জায়গায় যে ভাবে দিন মজুরি করে রুজিরুটি সংগ্রহ করছিল তা সম্ভব হচ্ছে না ৷ অন্যদিকে সারা বিশ্বে জুড়ে জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে ৷ সেই বর্ধিত মূল্য দিয়ে প্রয়োজনের ন্যুনতম খাদ্য সংগ্রহ করা সমস্যা হচ্ছে প্রান্তিক মানুষের ৷
এই সমস্যার কারণে তাদের স্বাস্থ্য'র অবনতি হয়েছে অভুক্ত মানুষের৷ বিশ্বের সকল সমস্থ দেশকে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে ৷ রাষ্ট্র সংঘের পক্ষ থেকে বার্তায় বলা হয়েছে ২০০৯ সালে এই প্রকল্পের জন্য নুন্যতম ৬.৭ বিলিয়ান অর্থের দরকার ৷ সেই অর্থ সংগ্রহ করা সম্ভব না হওয়ার কারণে সমস্যা গভীর হয়েছে৷
এর পাশাপাশি সারা বিশ্বে'র খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, চেক রিপাবলিক খাদ্য সংগ্রহের এমন জায়গায় রয়েছে যেখানে খাদ্য উত্পাদন কমে গেলে তাদের কোন সমস্যা হবে না৷ তবে বিশ্বের অন্য দেশের জন্য তীব্র সংকট হতে পারে বলে রাষ্ট্র সংঘের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ৷
(ওয়েব দুনিয়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


