১০ হাজার টাকায় ল্যাপটপ !
সূত্র জানায়, সরকারের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশেই এ ল্যাপটপ তৈরি হবে। ইতিমধ্যে বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি সস্তায় কম্পিউটার নির্মাণ করে সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে। সরকার সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে। জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প সস্তায় ল্যাপটপ প্রদান কর্মসূচি সমন্বয় করছে। ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি কেএএম মোরশেদ এ বিষয়ে ইত্তেফাককে বলেন, ইন্টেল পর্তুগালে এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। পর্তুগালের মডেলে তারা বাংলাদেশে ল্যাপটপ সরবরাহের প্রস্তাব দিয়েছে। আরো কয়েকটি বিদেশী কোম্পানিও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবের আগে তারা নাম প্রকাশ করতে চায় না। বাংলাদেশী অনেক প্রতিষ্ঠানও এসব কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ল্যাপটপ নির্মাণে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
সূত্র জানায়, ইন্টেলসহ অন্যান্য প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে বাংলাদেশেই ল্যাপটপ নির্মাণের কারখানা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী সরকারকে বিনামূল্যে কারখানা স্থাপনের জমি দিতে হবে। সরকারি জমিতে তারা তাদের নিজস্ব প্রযুক্তি সমৃদ্ধ কারখানা গড়ে তুলবে। কারখানায় বাংলাদেশী শ্রমিকদেরই নিয়োগ দেয়া হবে। ল্যাপটপ তৈরির জন্য দক্ষ প্রকৌশলী বাংলাদেশে থাকলে তাদেরই নিয়োগ দেয়া হবে। এছাড়া শর্ত অনুযায়ী সরকারকে কমপক্ষে পাঁচ লাখ ল্যাপটপ কিনতে হবে। প্রস্তাব অনুযায়ী সরকার জমি দিলে এবং পাঁচ লাখ ল্যাপটপ কিনলে তারা ১০ থেকে ১২ হাজার টাকায় ল্যাপটপ সরবরাহ করতে পারবে। কোন কোন প্রতিষ্ঠান ১০ হাজার টাকায়ও ল্যাপটপ দিতে পারবে বলে জানিয়েছে।
ইন্টেল বলছে, পর্তুগালের মডেলে বাংলাদেশেও একই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ল্যাপটপ নির্মাণ শেষ হওয়ার পরও তারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।
সূত্র জানায়, বিদেশী কোম্পানিগুলোর এসব প্রস্তাবকে সরকার ইতিবাচকভাবেই দেখছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হচ্ছে। এমাসের মধ্যেই সব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শেষ করে আগামী মাসের শুরুতে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভিন্ন কোম্পানির প্রস্তাব ও শর্ত বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। কারখানা স্থাপনের জন্য জমি প্রদান, নির্দিষ্ট পরিমাণ ল্যাপটপ ক্রয়সহ অন্যান্য শর্তকে ভবিষ্যৎ বিবেচনায় লাভজনক মনে হলে যোগ্য প্রতিষ্ঠানকে ল্যাপটপ তৈরির অনুমতি দেবে সরকার। কেএমএম মোরশেদ বলেন, যে সব প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আশা করছি আগামী সপ্তাহের শুরুতে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
Click This Link
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।