যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিক চাপ থাকার কথা নাকচ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদও। তিনি বলেছেন, "যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিকভাবে কোনও চাপ নেই। বরং বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তথ্য-উপাত্ত, প্রমাণ দিয়ে সাহায্য করা হচ্ছে।"
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে দেশ ও বিদেশ থেকে বাধা আসছে।
সরকারের একেক মন্ত্রীর একেক ধরনের মন্তব্য এবং যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু নিয়ে বিলম্বের কারণে অনেকেই সংশয় প্রকাশ করেছেন বিচার আদৌ হবে কিনা তা নিয়ে। এর আগে আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত আব্দুল গাফফার চৌধুরী বলেছিলেন, যুদ্ধাপরাধের বিচার করতে কয়েক টার্ম সময় লাগবে।
২০০৭-০৮ আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান আজকের রাষ্ট্রপতি জিল্লূর রহমান দাবী করেছিল যে তত্ত্ববধায়ক সরকারের এই মুহুর্তেই যুদ্ধাপরাধের বিচার শুরু করা উচিত। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৯ মাস চলে গেলেও এখনো তারা বিচার কাজ শুরুই করে পারেনি।
আওয়ামী বুদ্ধিজীবী, নেতা ও সরকারের হাবভাব দেখে অনেকেই মনে করছেন, হয়তো হাসিনার এই টার্মে বিচার সম্পন্ন নাও হতে পারে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


