somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতকে সকল সুবিধা দেবার এ কেমন নতজানু নীতি!

০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

€ড. রেজোয়ান সিদ্দিকী€


ভারতের সহযোগিতায় ‘অনন্তকাল’ ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে, রাষ্ট্রীয় অখণ্ডতার সঙ্গে আপস করে ভারতকে একের পর এক নানা ধরনের সুবিধা দিয়েই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিকতম কাছাখোলাভাবে ভারতকে ট্রানজিট হিসেবে আশুগঞ্জ জলবন্দর ব্যবহারের সুবিধা দান। বরাবরের মতোই এর বিনিময়েও বাংলাদেশের পাওনা কিছুই নেই। বাংলাদেশের ভারত-তোষণ সরকার এর বিনিময়ে ভারতের কাছে কিছু চায়ওনি। ভারত বাংলাদেশের ভেতর দিয়ে ইতিমধ্যেই নৌ-ট্রানজিট সুবিধা ভোগ করে তার বিনিময়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য যাতায়াতের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু সেটা শুধু ১৫ মিনিটের নাম-কাওয়াস্তের উদ্বোধনী অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ থেকে এক ট্রাক পণ্যও নেপালে যেতে দেয়া হয়নি। কিংবা আসতে দেয়া হয়নি কোনো পণ্য। এ সব বিষয়ে ভারত কখনও ওয়াদা পালন করে না। এত নিম্নমানের ওয়াদা বরখেলাপকারী রাষ্ট্র পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

এরকম এক ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে দক্ষতা, কৌশল, কূটনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন হয়, বাংলাদেশের আনাড়ি পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির তা নেই। জানি না, জাতীয় স্বার্থরক্ষায় তারা সে কৌশলের প্রয়োজন আছে বলে মনে করেন কিনা। এ পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হয়, সরকার স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনার দায়-দায়িত্ব সম্পূর্ণরূপে ভারতীয়দের তুলে দিয়ে সেজেগুঁজে নিশ্চিন্তে ক্ষমতার আস্বাদ ভোগ করে যেতে চাইছে।
তাই ভারতকে নতুন করে আশুগঞ্জ নৌবন্দর ট্রানজিট হিসেবে ব্যবহার করতে দেয়ার সিদ্ধান্তই নেয়া হয়েছে কাছাখোলাভাবে। এর বিনিময়ে নিশ্চিত করতে হত যে, আশুগঞ্জ নৌবন্দর ট্রানজিট দিয়ে যদি এক ট্রাক পণ্য ভারতে যায়, তবে বাংলাদেশের এক ট্রাক পণ্য ভারতে যাওয়া নিশ্চিত করতে হবে। এসব পণ্য পরিবহণে ভারত যদি কোনোরূপ বাধা সৃষ্টি করে তবে সঙ্গে সঙ্গে আশুগঞ্জ নৌবন্দরে ভারতীয় ট্রানজিট বìধ করে দেয়া হবে। সে কথা বলবার মুরাদ বর্তমান সরকারে কারও নেই।

বাংলাদেশের রাজনীতি-অনভিক্ত-কূটনৈতিক জ্ঞানহীন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত সফরকালে সে দেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। সে চুক্তি একতরফা ও সম্পূর্ণরূপে ভারতীয় স্বার্থের অনুকূল। চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতকে আশুগঞ্জ নৌবন্দর এবং চট্টগ্রাম মোংলা বন্দর ব্যবহার করতে দেবে। আর ভারত বাংলাদেশকে নেপালে ট্রানজিট দেয়া যায় কিনা, বিবেচনা করে দেখবে। এসব বিবেচনার কথা ভারত ৩৮ বছর যাবতই বলে আসছে, কিন্তু কোনো দিনই কোনোরূপ বিবেচনা বোধের প্রমাণ দিতে পারেনি।

উপরন্তু ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যদি রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপারে ন্যূনতম জ্ঞান থাকতো, তা হলে তিনি ঐ চুক্তিতে নিশ্চিত করতে পারতেন যে, সেক্ষেত্রে বাংলাদেশও কলকাতা বন্দর ব্যবহার করতে পারবে। ভারত যদি তা মানতে অস্বীকার করতো, তা হলে চুক্তি হতো না। এ রকম চুক্তি না হলে বাংলাদেশের কোনো ক্ষতি-বৃদ্ধির সম্ভাবনা ছিল না। কিন্তু দীপুমনি সে রকম কোনো প্রশ্নই উথাপন করেননি।

একইভাবে সরকার এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর দেয়ার যে ব্যবস্খা করেছে, সেটাও বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। আমরা বারবার বলেছি যে, এশিয়ান হাইওয়ের নামে ভারত থেকে ভারতে যাওয়ার যে ব্যবস্খা, তা কোনো দিনই এশিয়ান হাইওয়ে হয়ে উঠবে না। এই হাইওয়ের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন যাওয়া। তথাকথিত এই এশিয়ান হাইওয়ে সে লক্ষ্য পূরণে কোনোভাবেই সহায়ক হবে না। কারণ এই হাইওয়ে যশোরের বেনাপোল দিয়ে ভারত থেকে ঢুকবে বাংলাদেশে। তারপর ঢাকা হয়ে সিলেটের তামাবিল দিয়ে আবারও প্রবেশ করবে ভারতে। এরপর দুর্গম পর্বতমালা। তামাবিল থেকে মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দুর্গম পার্বত্য পথে ১২০০ কিলোমিটার দূরে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। এ পথে কোনো যানবাহনই ঘন্টায় ১৫/২০ কিলোমিটারের চেয়ে দ্রুত বেগে চলতে পারে না। তাছাড়া ভূমিধসে মাঝে মধ্যেই বìধ হয়ে যায় এই সড়ক। যেটা আবার যানবাহন চলাচলের উপযোগী করতে কখনও কখনও ছয়-সাত ঘন্টা এমনকি সারাদিনও চলে যায়। সে ক্ষেত্রে তামাবিল থেকে ইয়াঙ্গুন পৌঁছতে সময় লাগবে ছয়-সাত দিন। উপরন্তু ঐ সকল রাজ্যে স্বাধীনতা যুদ্ধ চলছে। সেখানকার মুক্তিযোদ্ধারা প্রায়শই ভারতীয় কনভয়ের ওপর হামলা চালিয়ে সবকিছু অচল করে দেয়। ফলে বাংলাদেশের জন্য এই পথ কোনদিনই ইয়াঙ্গুন যাবার উপযোগী হবে না। তাছাড়া ভারত সরকারের তরফ থেকেও তো নানা বাধা আছেই।

কিন্তু যদি এই এশিয়ান হাইওয়ে বেনাপোল বা পঞ্চগড়ের বাংলাবাìধা দিয়ে বাংলাদেশে ঢুকে সোজা কক্সবাজারের টেকনাফ দিয়ে মিয়ানমার ঢোকে, তা হলে এ পথটি অনেক সহজ হয়। টেকনাফ থেকে ইয়াঙ্গুনের দূরত্ব মাত্র ৪০০ কিলোমিটার। সে পথ মোটামুটি সমতল। সেখানে নিরূপদ্রবে বাংলাদেশ ইয়াঙ্গুনের সঙ্গে যুক্ত হতে পারে। এতে সময় লাগবে মাত্র সাত/আট ঘন্টা এবং এটা ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড, দিল্লীর সম্রাট শেরশাহ এই রুটের গোড়াপত্তন করেছিলেন।

ভারত সরকার ও ভারত প্রভাবিত জাতিসংঘ সংস্খা এসক্যাপও জানে যে, এই পথে মিয়ানমার যাওয়া কোনো দিনও উপযোগী হবে না। সে কারণে তারা টেকনাফ রুটটি একেবারে বাদ দেয়নি। আগে ভারতের জন্য করিডোর নিশ্চিত করে তারপর প্রকৃত ও উপযোগী রুটে তারা হাত দেবার পরিকল্পনা করছে। আর সরকারও দেশের স্বার্থের দিকে না তাকিয়ে কেবলই বগল বাজিয়ে যাচ্ছে। গোটা বাংলাদেশকে ভারতীয় করিডোর হিসেবে ব্যবহার করতে দিয়েও তারা আঙ্গরপোতা-দহগ্রামের তিনবিঘা করিডোর ও অন্যান্য ছিটমহল বাংলাদেশের কাছে হস্তান্তরের ব্যবস্খা করতে পারেনি। যা কিছু তারা করছে, তার সব কিছুই ভারতীয় স্বার্থে, বাংলাদেশের স্বার্থের সঙ্গে এর কোনো সংশ্রব নেই। নিজস্ব স্বার্থের ব্যাপারে ভারতীয় অঙ্গরাজ্যের সঙ্গেও দিল্লী সরকারের যে আলাপ-আলোচনা ও আপস নিষ্পত্তি করতে হয়, বাংলাদেশের বর্তমান সরকারকে দিল্লীর আধিপত্যবাদী সরকার সে মর্যাদাও দেয়নি। তাতেও বর্তমান সরকারের আনন্দের আর সীমা নেই।

এদিকে এশিয়ান হাইওয়ের নামে দেওয়ার যে করিডোর নির্বিঘí করার জন্য এক ভয়াবহ ষড়যন্ত্র করেছে সরকার। আর সে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইতিমধ্যে গলাটিপে হত্যা করেছে কর্মচঞ্চল এক প্রাণচাঞ্চল্যের জনপদ জাফলংকে। বেকার করে দিয়েছে লক্ষ শ্রমিককে। অচল করে দিয়েছে বিনিয়োগকৃত শত কোটি টাকার যন্ত্রপাতি। বìধ করে দিয়েছে ডাউকী ও পিয়াইন নদীর নাব্য। শত শত টন পাথরে ভরে গেছে নদী দুটির তলদেশ। দেশ বঞ্চিত হচ্ছে হাজার কোটি টাকার পাথর থেকে। আর এই পাথর আমদানি করা শুরু হয়েছে ভারত থেকে।

প্রাকৃতিক নিয়মেই জাফলং-এর ডাউকী ও পিয়াইন নদীতে পাহাড় থেকে গড়িয়ে আসছে পাথর। বিগত ৩০ বছর ধরেই এ পাথর উত্তোলন করা হচ্ছে। তা ব্যাপক রূপলাভ করে গত এক যুগে। সেখানে বসে প্রায় দুইশ’ পাথর ভাঙার মেশিন। পাথর তোলা, পাথর ভাঙ্গা, পাথর পরিবহন প্রভৃতি কাজে এখানে নিয়োজিত হয়েছিল প্রায় লক্ষাধিক শ্রমিক। বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছিল পাথর ঘিরে।

বর্তমান সরকার ক্ষমতায় এসেই পরিবেশ রক্ষার দোহাই দিয়ে এই দুই নদী থেকে পাথর উত্তোলন বìধ করে দেয়। ফলে স্তব্ধ হয়ে গেছে সব কিছু। এখন শুনলাম মৃত জনপদ জাফলং। উপরন্তু এই পাথর উত্তোলন বìধ করে দেয়ায় পাহাড়ি ঢলে গড়িয়ে আসা পাথরে বাধাপ্রাপ্ত হচ্ছে বালি-পলি। ফলে এই দুই নদী এখন ধু-ধু বালুচর। নদীর নাব্য রক্ষার স্বার্থেই দরকার ছিল নিয়মিত ও ধারাবাহিক পাথর উত্তোলন।

কিন্তু সে পথ রুদ্ধ করে দিয়ে তামাবিল পথেই এখন ভারত থেকে পাথর আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মূল কারণ জাফলং এলাকা থেকে লক্ষাধিক শ্রমিককে বিদায় করে দেয়া। তা না হলে ভারতকে করিডোর দেয়ার প্রতিবাদে তারা যে কোনো সময় রুখে দাঁড়াতে পারে। তাদের জীবিকার পথ রুদ্ধকারী পাথরের ট্রাক আটকে দিতে পারে। আর স্খানীয় কয়েকজনের অভিযোগ, এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন স্খানীয় এমপি ইমরান আহমদ। তিনি মনে করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকরা তার ভোটার নন।

বাংলাদেশের কোনো সরকার ভারতের স্বার্থে এসব আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে, সেটা ছিল কল্পনারও অতীত। কিন্তু শেখ হাসিনার বর্তমান আঁতাতের সরকার দেশবিরোধী এত বড় সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেনি। বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থরক্ষার বদলে সকল ক্ষেত্রে ভারতীয় স্বার্থরক্ষায় এতটাই মরিয়া হয়ে উঠেছে যে, তারা সকল ধরনের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তবু আমরা শেষ পর্যন্ত বলল, যতই আঁতাত যার সঙ্গেই করুন না কেন, জনগণের স্বার্থের প্রতিপক্ষে দাঁড়িয়ে কোনো অবস্খাতেই ক্ষমতা দীর্ঘস্খায়ী করা যাবে না। বাংলাদেশে আগেও কেউ তা পারেনি বর্তমান সরকারও পারবে না।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:১১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×