বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে মিয়ানমার। একই সাথে সীমান্তে নাসাকা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। এর আগে মিয়ানমারের জাহাজ বাংলাদেশের সমুদ্র সীমানায় অবৈধভাবে প্রবেশ করে রিগ স্থাপন করে তেল গ্যাস অনুসন্ধান করে গেলেও তেমন কোন প্রতিবাদ জানানো হয়নি। Click This Link
বিডিআরের সাবেক ডিজি ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশ এশিয়ান হাইওয়েতে যুক্ত হবার জন্য মিয়ানমারের রুটটি যাতে ব্যবহার করতে না পারে, সে জন্য ভারত, আমেরিকা এবং ইসরাইল লবি ষড়যন্ত্র শুরু করেছে। এই লবির কারণেই মিয়ানমার আন্তর্জাতিক আইন অমান্য করে একের পর এক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। বাংলাদেশের আপত্তিকে তারা পাত্তা দিচ্ছে না। ..............
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন খান বলেন, মিয়ানমার মতো দেশ যদি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে তো সেটা লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। .........
এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উচিত বলিষ্ঠ পদক্ষেপ নেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


