করোনা চিন্তা নিয়ে তিস্তা বলিয়াছেন দিদি মমতা
চল্লিশ বৎসর হইল গত, শুনেতেছি একি কথা।
পদ্মার ইলশা আর দেশী মোরগের ঝোলের লোভে
দাদারা ছোটে বাংলার মাটিতে প্রতি বৎসরান্তে।
ঢেকুর তুলিয়া মিষ্টি হাসিয়া বলিয়া উঠে কাশিয়া
ভারত গিয়া ফারাক্কা ভাঙ্গিয়া, দিব পানি ছাড়িয়া।
যতবার শুনিয়াছি, আশাহত হইয়াছি ততবার
হায় পানি, হায় পানি করে মাতম উঠে উত্তর বাংলার।
আবাদী জমি নিরাবাদি হইয়াছে, নদী হারাইয়াছে স্রোত
গঙ্গার জলে শাপমোচন করে তাহারা, চুবায় পূজার রথ।
অনেক করিয়াছি, করিবোনা আর কাকুতি মিনতি
পানি রাখিবার জায়গা কোথায়, হারিয়েছি যে সব নদী।
ভারত মাতাই সিক্ত হউক, হউক রসালো সরেস
বাংলা হউক মরুভুমি, পূর্ণ হউক তোমাদের খায়েশ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



