দয়া করে রাজনীতিবিদ দের কিছু বলবেন না কেউ।
তারা নিষ্পাপ, ফুলের মত পবিত্র, যা করে, না বুঝেই করে; যা করেনা, তা না বুঝতে পেরেই করে না।
তারা কি করে বুঝবে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, যাদের পাঁচ তারা হোটেলের খাবার ছাড়া খওয়া হয়না।
তারা কি করে জানবে এক টুকরা লজ্জা ঢাকার বস্রের জন্য মানুষের হাহাকার, যারা ইউরূপ আমরিকা ছাড়া কেনাকাটা করে না।
তারা কি জানে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ কেমন? যাদের সন্তানরা পড়ালেখা করে বিদেশের মাটিতে।
তারা কি জানবে নিরাপত্তাহীনতা কি? যাদের চারপাশে নিরাপত্তার বলয় দিয়ে ঘেরা।
তারা কি বুঝে, যানজটের কি ভোগান্তি? যাদের চলাচলের রাস্তায় একটা মুরগীও থাকতে পারে না।
তারা কি দেখেছে লোডশেডিং এর যন্ত্রণা, যারা থাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আওতায়।
দেশের ভবিষ্যৎ এ চিন্তায় তারা মাথা ঘামাবে কেন? যারা ক্ষমতায় আসার সাথে সাথে প্রথম কাজ হল বিদেশে এক দুইটা বাড়ি কেনা আর যত পারে টাকা পাচার করা। দেশের যে কোন খারাপ পরিস্থিতিতে যেন পালিয়ে বাচতে পারে।
তারা কি কখনো সাধারণ রোগী হয়ে সরকারী হাসপাতালের চিকিৎসা নিয়েছে? তারা কি কখনো সাধারণ মানুষ হয়ে থানায় গিয়েছে? তারা কি ক্ষমতা প্রয়োগ ছাড়া সরকারী কোন দাপ্তরিক কাজ করেছে? বাজার করেছে? একা রাস্তায় হেঁটেছে? ব্যাংক এ লেনদেন করেছে? জমি কেনা বেচা করেছে? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মত নিজের সন্তানদেরকে কি রাজনৈতিক কাজে ব্যাবহার করেছে?
যাদের সমস্যা সম্বন্ধে কোন ধারনাই নাই তারা কিভাবে সমস্যার সমাধান করবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




