somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নত বিশ্বের নির্বাচন পক্রিয়া এবং আমরা।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী মাসেই UK তে সংসদীয় নির্বাচন। নির্বাচন মানে নির্বাচন; যেখানে আগামী ৫ বছরের জন্য বিশ্বের ক্ষমতাধর রাস্ট্রের একটির জন্য প্রতিনিধি নির্বাচন করা হবে। তারাই নেতৃত্ব দিবে আগামী ৫ বছরের জন্য বৃটিশ সাম্রাজ্যের।

প্রশ্ন জাগতেই পারে যে, এত বড় একটি রাস্ট্রের নির্বাচন না জানি কেমন? যারা এক সময়, বলতে গেলে সমগ্র বিশ্বটাকেই শাসন করেছে, তাদের নির্বাচন তো একটু অন্যরকম হবেই। হা অন্যরকম তো বটেই, আমরা বাংলাদেশে যে নির্বাচন দেখি তার থেকে যে আকাশ পাতাল ব্যবধান তা বলার অপেক্ষা রাখেনা।

ধরুন আগামী মাসে বাংলাদেশে নির্বাচন। এমতাবস্থায় ভিনগ্রহ থেকেও যদি কেউ এসে হঠাত করে বাংলাদেশ পড়ে, সেও বুঝে যাবে আগামী মাসে যে নির্বাচন। চায়ের দোকান থেকে অফিস পাড়ায়, স্কুল ঘর থেকে আদালত পাড়ায়, নির্বাচনী শোরগোল সর্বত্রই বিরাজমান থাকত। মিছিল, মাইকিং, পোস্টারিং, নেতাদের মুখ প্রদর্শনী, রাস্তা বন্ধ করে জনসভার ছাউনি, আর সর্বত্রই টু পাইস ইনকামের হুড়োহুড়ি লেগেই থাকত। টাকার খেলা, অস্রের ঝনঝনানি, মিডিয়ার দৌড়াদৌড়ি সবই চলতে থাকে সমান তালে।
আর এইখানে UK তে, উল্টো দৃশ্য। অনেকে জানেও না যে, আগামি মাসে নির্বাচন। যে যার মত করে ব্যাস্ত। মিডিয়ার নাই এক্সট্রা কভারেজ, গুরুত্বপূর্ণ আপডেট ছাড়া। আর প্রচারনা সম্পূর্ণ ভিন্ন। প্রচারনায় আছে ইলেকট্রোলারের(UK এর নির্বাচনী সংস্থা) কড়া নির্দেশাবলী। কিভাবে প্রচারনা চালাতে হবে, কত টাকা খরচ করা যাবে এবং সম্পূর্ণ খরচের হিসাব ইলেকট্রোরালকে জমা দিতে হবে। আরো অনেক ধরনের শর্ত। মোদ্দা কথা হল, প্রচারনায় জনসাধারনের এতটুকু বিরক্তিও হওয়া যাবেনা, অসাধুপায় অবলম্বন করা যাবেনা, আইন-নিয়ম ভংগ করা যাবেনা। http://www.electoralcommission.org.uk/ ব্রাউজ করে দেখতে পারেন।

তাদের প্রচারনা যে নাই তা নয়, তবে ভিন্ন ধরনের। এরা দুই পক্ষে বিতর্কের ব্যাবস্থা থাকে, সরাসরি প্রশ্নত্তর পর্ব থাকে জনগনের সাথে, ওয়েব সাইটে যার যার পরিকল্পনা দেয়া থাকে। আর জনগন ও আমাদের দেশের মতো না, যে আমি অমুক দলকেই ভোট দিতে হবে অথবা তমুক দল আমি পছন্দ করিনা সুতরাং তাকে ভোট দেয়াই যাবেনা। এইখানে জনগন, দলগুলোর কার পরিকল্পনা কি দেশকে নিয়ে, কে আগামী ৫ বছর কি দিতে পারবে দেশকে, এইসব যাচাই বাচাই করে তাকেই ভোট দিয়ে থাকে, যাকে তারা যোগ্য মনে করে থাকে। যারা গতবার লেবার কে ভোট দিয়েছে তারা এইবার কনজারভেটিভ কে ভোট দিতে এতটুকু কার্পণ্য করবেনা, যদি কজারভেটিভ আরো ভালো কিছু করার প্রতিশ্রুতি দিতে পারে।

শুধু UK না আরো উন্নত বিশ্ব গুলোর দিকে তাকিয়ে দেখলে একি চিত্র দেখতে পাব। যারা দেশের হাল ধরবে, তাদেরকে যদি ভালোভাবে, ভালো মানুষ না দেখে নির্বাচন করে দেই, এর ভুক্তভোগী হবে এই দেশ, এই জাতি।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×