তিন দিনের প্যাকেজে পাকিস্থানকে হোয়াইট ওয়াশ করা হয়।
প্রথম দিন পাকিস্থানকে তপ্ত গরম পানিতে চুবানো হল, দ্বিতীয় দিন তার উপর ছিটানো হল ধবলকারক ডিটারজেন্ট, এইভাবে দুই দিন ডিটারজেন্টের পানিতে পাকিস্থানকে রেখে দেয়া হল।
তৃতীয় দিন এসে প্রথমে পাকিস্থানের ১১ জন কেই বাংলার ১১ জন দিয়ে কচলানো হল, তারপর তামিম আর সৌম্য সরকার দিয়ে ভালো করে ধোলাই দেয়া হল। তামিম ক্লান্ত হয়ে যাবার পর সৌম্যের সাথে ধোলাইতে যোগ দিলো মাহমুদুল্লাহ। মুশফিকুর রহিম মনে করলো ভায়রাকে কষ্ট দিয়ে লাভ নাই, তাই ভায়রাকে বিশ্রামে দিয়ে নিজেই ধোলাইয়ের দায়িত্ব হাতে তুলে নিল। আচ্ছামত ধোলাইয়ের পর পাকিস্থান পরিপূর্ণভাবে হোয়াইট ওয়াশ হয়ে ধবধবে সাদা হয়ে গেলো।
দক্ষ হাতে, নিপুণতার সাথে, পরিস্কারভাবে পাকিস্থানকে ধবল ধোলাই এর জন্য বাংলাদেশকে প্রাণঢালা অভিনন্দন। কেউ এখন বলতে পারবেনা বাংলাদেশ ভালো ধবলকারক না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


