ডাগর কালো রমণীর মত চোখ ছিল নাকি মুরালির
তক্ষকের মত চোখ তাই সন্ধিহান আমাদের সাব্বির।
মালিঙ্গা নাকি বল ছোঁড়ে সুনিপুণ মোলায়েম হস্তে
তাসকিনের হাত নাকি যায় একটু বাকি, তাই নেই রক্ষে।
যেদিন থেকে ICC গিয়াছে ভারতের দখলে
সেদিন থেকে বাঘেদের দমাতে চায় ছলে বলে কৌশলে।
বাঙ্গালী বাঘের জাতি জানে তারা ভালো করে
তাই তারা সদা সচেষ্ট করতে বিনষ্ট, প্রতিভা অঙ্কুরে।

ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




