
ভাবছ নাকি জীবন কেনো এত বিষাদময়?
সব থেকেও অভাব যে আজ মাথার উপর রয়।
ভাবছ নাকি জীবন কেনো নরক যন্ত্রণা?
স্বর্গসুখ পাবার নেশায় খুঁজি মন্ত্রণা।
ভাবছ নাকি অপ্রাপ্তিতে এত কেনো হাহাকার?
প্রত্যাশা যে আকাশ ছোঁয়া, এটাই কারণ তার।
ভাবছ নাকি অশান্তি কেনো সর্বত্র বিরাজমান?
চাহিদা যে ভূতল ছেড়ে ছুঁয়েছে আসমান।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



