একদিন আমিও হব জবড়জঙ্গ বৃদ্ধ
লাঠিই হবে ভরসা, তরল হবে খাদ্য।
চোখ হবে ঝাপসা, কাজ হবেনা চশমাতে
আমাকে শোনাতে, হবে সবার চিল্লাতে।
চুল দাড়ি পেকে সব হয়ে যাবে ধবল
কুঁজো হয়ে হাঁটতে হবে হারিয়ে সব বল।
চামড়া কুঁচকিয়ে যাবে, যেমন আঙ্গুর হয় কিসমিস
কামারের হাফরের মত আসবে যাবে নিশ্বাস।
হারিয়ে বল, পারবনা করতে গোসল
গেলাসে পানি ঢালতে সইতে হবে ধকল।
শুয়ে শুয়ে হবে গুনতে আকাশের তারা
বিছানায়ই করা হবে মল মূত্র সব সারা।
কেউ চাইবেনা দিতে এতটুকু সময়
বুড়োর সাথে সময় নষ্টের সময়ই বা কোথায়।
শেষে একদিন মৃক্তু এসে দাঁড়াবে দরজায়
এমন করেই শেষ হবে জীবনের শেষ অধ্যায়।।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



