somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউরোপের শৈত্যপ্রবাহ -''বিস্ট ফ্রম দ্য ইস্ট''

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্বেতশুভ্র তুষারগুলা আঁছড়ে পড়তেছে খিড়কি ধারে, বাতায়ন পরে। কৃষ্ণবর্ণের কঠিন কংক্রিটের পথগুলো ঢেকে গেছে মোলায়েম ধবল চাদরে। হীরকচূর্ণের মত তুষার কুঁচিগুলা গাড়ির উপর, গাছের মাথায়, ঘরের ছাদে টুপির আদলে অবস্থান করতেছে। বিদ্যুতের তারে অবস্থান নেয়া আজন্মকালের কৃষ্ণাঙ্গ কাক টি সহস্র জনমের আক্ষেপ গুছিয়ে শ্বেতাঙ্গ রূপ ধারণ করেছে। কোথাও নেই কোলাহল, বিকিকিনি, গাড়ির শব্দ। মাঝে মাঝে বালকদিগের দল তুষার ছোড়াছুঁড়ির খেলায় মত্ত। আজ চিরচেনা শহরটি রূপ নিল অচেনা এক জগতে।

সাইবেরিয়ান অঞ্চল থেকে ধেয়ে আসা শৈত্যপ্রবাহ যার নামকরণ করা হয়েছে ‘’বিস্ট ফ্রম দ্য ইস্ট’’। যা ইউরোপের জনজীবনে একপ্রকার অচলাবস্থার অবতারণ করেছে। এখানে ঠাণ্ডার তীব্রতা এতই বেশী যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে পা রাখতেছে না। ইংল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ডসহ ইউরোপের অনেক দেশই এই রেকর্ড পরিমাণ শৈত্যপ্রবাহে আক্রান্ত। গড় তাপমাত্রা স্থানভেদে হিমাংকের ৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে পর্যন্ত নেমে এসেছে।

- তুষার জমে বৃক্ষ ভাস্কর্যে পরিণত হয়েছে। (ছবিঃ লিমেরিক জেলখানা, আয়ারল্যান্ড)

আজকে শুক্রবারে (২রা মার্চ) শৈত্যপ্রবাহের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ‘’বিস্ট ফ্রম দ্য ইস্ট’’ এবং ‘’স্ট্রম এমা’’ একসাথে মিলিত হয়ে পরিস্থিতিকে আরও বেশী বিরূপ করে ফেলেছে, যার ফলশ্রুতিতে জনজীবন একেবারেই অসাড় হয়ে পড়েছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ভারী তুষারপাত সাধারণত হয়না কিন্তু এবার একেবারেই সাদা চাদরে মুড়ে গেছে। তীব্র ঠাণ্ডা আর মুহুর্মুহু তুষারপাতে এ পর্যন্ত সমগ্র ইউরোপে ৪৫ জনেরও বেশী মৃক্তুর খবর পাওয়া গেছে।

- স্নোম্যান বা তুষার মানব (ছবিঃ আইরিশ এক্সামিনার থেকে সংগ্রহীত)

মূলত ইউরোপে এখন শীত শেষে বসন্তের আগমনের কথা। ৩০ থেকে ৪০ ইঞ্চি শ্বেত শুভ্র তুষারের ছাদরে মোড়া পথ প্রান্তর থাকার কথা ছিল নানা রঙের টিউলিপ আর ড্যাফোডিলের সমারোহ। হিমাংকের নিচের তাপমাত্রার বদলে থাকার কথা ছিল ঝিরঝিরে উষ্ণ বাতাস। বৈশ্বিক আবহাওয়ার যে আমূল পরিবর্তন হয়েছে বা হতে চলেছে তা এ থেকেই অনুমেয়। বৈজ্ঞানিকরা এই শৈত্যপ্রবাহকে বিশ্ব উষ্ণায়ন এর কারণ হিসেবে উল্লেখ করেছেন।

- ব্যস্ত সড়ক হয়ে পড়েছে জনমানবহীন প্রান্তরে (ছবিঃ লিমেরিক, আয়ারল্যান্ড)

- ধবল তুষারের চাদর পরা আরেকটি সড়ক (ছবিঃ লিমেরিক, আয়ারল্যান্ড)শ্বেতশুভ্র তুষারগুলা আঁছড়ে পড়তেছে খিড়কি ধারে, বাতায়ন পরে। কৃষ্ণবর্ণের কঠিন কংক্রিটের পথগুলো ঢেকে গেছে মোলায়েম ধবল চাদরে। হীরকচূর্ণের মত তুষার কুঁচিগুলা গাড়ির উপর, গাছের মাথায়, ঘরের ছাদে টুপির আদলে অবস্থান করতেছে। বিদ্যুতের তারে অবস্থান নেয়া আজন্মকালের কৃষ্ণাঙ্গ কাক টি সহস্র জনমের আক্ষেপ গুছিয়ে শ্বেতাঙ্গ রূপ ধারণ করেছে। কোথাও নেই কোলাহল, বিকিকিনি, গাড়ির শব্দ। মাঝে মাঝে বালকদিগের দল তুষার ছোড়াছুঁড়ির খেলায় মত্ত। আজ চিরচেনা শহরটি রূপ নিল অচেনা এক জগতে।

সাইবেরিয়ান অঞ্চল থেকে ধেয়ে আসা শৈত্যপ্রবাহ যার নামকরণ করা হয়েছে ‘’বিস্ট ফ্রম দ্য ইস্ট’’। যা ইউরোপের জনজীবনে একপ্রকার অচলাবস্থার অবতারণ করেছে। এখানে ঠাণ্ডার তীব্রতা এতই বেশী যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে পা রাখতেছে না। ইংল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ডসহ ইউরোপের অনেক দেশই এই রেকর্ড পরিমাণ শৈত্যপ্রবাহে আক্রান্ত। গড় তাপমাত্রা স্থানভেদে হিমাংকের ৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে পর্যন্ত নেমে এসেছে।

- তুষার জমে বৃক্ষ ভাস্কর্যে পরিণত হয়েছে। (ছবিঃ লিমেরিক জেলখানা, আয়ারল্যান্ড)

আজকে শুক্রবারে (২রা মার্চ) শৈত্যপ্রবাহের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ‘’বিস্ট ফ্রম দ্য ইস্ট’’ এবং ‘’স্ট্রম এমা’’ একসাথে মিলিত হয়ে পরিস্থিতিকে আরও বেশী বিরূপ করে ফেলেছে, যার ফলশ্রুতিতে জনজীবন একেবারেই অসাড় হয়ে পড়েছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ভারী তুষারপাত সাধারণত হয়না কিন্তু এবার একেবারেই সাদা চাদরে মুড়ে গেছে। তীব্র ঠাণ্ডা আর মুহুর্মুহু তুষারপাতে এ পর্যন্ত সমগ্র ইউরোপে ৪৫ জনেরও বেশী মৃক্তুর খবর পাওয়া গেছে।

- স্নোম্যান বা তুষার মানব (ছবিঃ আইরিশ এক্সামিনার থেকে সংগ্রহীত)

মূলত ইউরোপে এখন শীত শেষে বসন্তের আগমনের কথা। ৩০ থেকে ৪০ ইঞ্চি শ্বেত শুভ্র তুষারের ছাদরে মোড়া পথ প্রান্তর থাকার কথা ছিল নানা রঙের টিউলিপ আর ড্যাফোডিলের সমারোহ। হিমাংকের নিচের তাপমাত্রার বদলে থাকার কথা ছিল ঝিরঝিরে উষ্ণ বাতাস। বৈশ্বিক আবহাওয়ার যে আমূল পরিবর্তন হয়েছে বা হতে চলেছে তা এ থেকেই অনুমেয়। বৈজ্ঞানিকরা এই শৈত্যপ্রবাহকে বিশ্ব উষ্ণায়ন এর কারণ হিসেবে উল্লেখ করেছেন।

- ব্যস্ত সড়ক হয়ে পড়েছে জনমানবহীন প্রান্তরে (ছবিঃ লিমেরিক, আয়ারল্যান্ড)

- ধবল তুষারের চাদর পরা আরেকটি সড়ক (ছবিঃ লিমেরিক, আয়ারল্যান্ড)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮

বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×