সেই কবে ফারাক্কায় বাঁধ দিল তারা
এর পর থেকে কত উত্তাল, প্রমত্তা নদী হল বিলীন
ফসলী জমি নির্ফসলা হল, বর্ষায় বন্যা আর খরায় হয় মরুভূমি
কত সরকার এলো গেলো
কিন্তু ফারাক্কার সমাধান আজও হয়নি করা;
৫৭ বৎসর প্রতীক্ষায় আছি।
২০১৫ সালে পদ্মার ইলিশ খেয়ে মমতা দি বলেছিলেন
''তিস্তা নিয়ে চিন্তা করবেন না''
আশায় বুক বেঁধেছিলাম
তারপর আশায় গুড়েবালি দিয়ে বললেন তার রাজ্যের স্বার্থই নাকি আগে -
আশাহত হলাম, কথা রাখেনি ভারত।
ফ্রি ট্রানজিট পেলো, বন্দর পেলো
বিনা শুল্কে পণ্য আমদানির অনুমতি পেলো
দাদা রা হেসে হেসে এসে, নিয়ে গেল অনেক কিছুই।
কিন্তু কিন্তু সেই তিস্তা, সেই ফারাক্কা, সেই শুল্কের হিসাব
আজও তারা বুঝিয়ে দিল না।
মানচিত্রে অতি নগণ্য এই দেশ
ভারতের সাথে বাংলাদেশ যেন বিশাল জাহাজের সাথে বাঁধা কোষা,
দরিদ্রতম দেশের একটি বাংলাদেশ -
তারপরেও তাদের রেমিটেন্স প্রেরণের ৪ নাম্বার দেশ এই দেশ।
অথচ এখনো ভাঙ্গা রাস্তা নিয়ে, বেকার সমস্যা নিয়ে, ঊর্ধ্ব দ্রব্যমূল্য নিয়ে
বাস করা অজস্র সহায় সম্বলহীন জনগোষ্ঠী;
যাদের কখনই জানা হল না কিসের বিনিময়ে কি নিয়ে যাচ্ছে অবলীলায়।
হ্যাঁ, আমরাও যাই ওই দেশে -
কখনো দল বেঁধে, কখনো বা একেলা
কখনো প্রধানমন্ত্রী, কখনো বা আমলা।
হাসি মুখে কথা বলি, কখনো বা ছবি তুলি
তাদের হির্সায় সাইন করি, নিজের হির্সার কথা ভুলি।
ভারত কথা দিয়েছে অনেক, কিন্তু রাখেনি একটিও,
তারা কখনো কিছুই ফিরিয়ে দেয় নি, দিবেও না
তারপরেও তারা আসবে, নিয়ে যাবে
আমরাও যাব, দিয়ে আসব;
একটাই কারণ -
কারণ তাদের কাছে আছে ক্ষমতা প্রদানের ক্ষমতা।সেই কবে ফারাক্কায় বাঁধ দিল তারা

কারণ তাদের কাছে আছে ক্ষমতা প্রদানের ক্ষমতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।