somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত স্বাধীনতা, উত্তরসরীদের ভূমিকা কি?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখনকার প্রজন্ম তখনকার নিপীড়ক, অত্যাচারিত, জুলুমবাজ শাসকের বিরুদ্ধে লড়েছিল। ছিনিয়ে এনেছিল ভাষা, ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, ছিনিয়ে এনেছিল অধিকার।

আমরা আজকের প্রজন্ম আজকের শাসকের অন্যায়, অবিচার, অনৈতিকতার প্রতিবাদে কি করতেছি? আজও আমরা তখনকার প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রাপ্তি নিয়েই তৃপ্তির ঢেকুর তুলতেছি। এ যেন নিজে কিছু না করে বাপের সম্পত্তির উপর নির্ভর করে থাকা।

কিন্তু যে উদ্দেশ্যে তখনকার প্রজন্ম জীবন বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছে সে উদ্দেশ্য এখনকার প্রজন্ম কতটুকু পূরণ করতে পেরেছে? তখনকার সময়ে তখনকার শাসকের অন্যায় শাসনই স্বাধীনতার বীজ বপন করে। সে স্বাধীনতার মহত্ত্ব রক্ষার্থে আমরা বর্তমান প্রজন্ম কি ভূমিকা পালন করতেছি?

স্বাধীনতা মানে শুধু কাঁটাতার দিয়ে ঘেরা আলাদা ভূখণ্ড আর নতুন পতাকা নয়, স্বাধীনতা মানে মানুষের অধিকারের মুক্তি। যেখানে শাসক শুধুই জনগণের অধিকার দেখবে, জনগণের অধিকার নিয়ে লড়বে, জনগণের অধিকারের মূল্য দিবে।

স্বাধীনতা মানে জনগণই ঠিক করবে কার হাতে তাদের অধিকার রক্ষার দায়িত্ব দিবে এবং প্রয়োজন মনে করলে কাকে দায়িত্ব হতে অব্যাহতি দিবে। সেখানে শাসক যদি জনগণের অধিকারের উপর হস্তক্ষেপ করতে চায় তাহলেই তা হবে জনগণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। জনগণের স্বাধীনতা যখনই খর্বিত হবে তখনই জনগণকে তার স্বাধীনতা ফিরিয়ে আনতে প্রতিবাদ ও প্রয়োজনে লড়াই করতে হবে।

এক ৭১ এই স্বাধীনতা অর্জিত হয়ে যায় নাই। ৭১ হল অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা নিয়ে আমাদের অন্তিম স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে। আজো আমরা স্বাধীন না, স্বাধীনতার অন্তরালে আমরা পরাধীন জাতি। এ পরাধীনতার অন্তরাল থেকে নিজেকে উন্মচন করতে হবে।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্বাধীনতার খোলস নিয়ে আর কতকাল। এবার নিজে কিছু করি।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×