ছোটবেলায় আমরা প্রায়-সমবয়সীরা যখন পাড়ার মাঠে ফুটবল কিংবা ক্রিকেট খেলতাম তখন প্রায় প্রতিদিনই যমদূতের মতো এক বড়ভাই এসে হাজির হতো।
তো আমরা ছোটরা বড়-ভাইদের কখনোই খেলতে নিতে চাইতাম না পাছে ক্রিকেট বল ফেটে যায় কিংবা হাত-পা ভেঙ্গে ফেলে!
আমাদের সরকারও ঠিক এমন বিপদেই পড়েছে! দেখা গেলো যে সরকার ফেসবুকে ক্যান্ডি ক্রাশ গেইম খেলতো(যার যেটা সাজে আরকি)। এমন সময় জঙ্গী এসে হাজির, গেইম খেলতে না দিলে ফেসবুক দিয়ে জঙ্গী তৎপরতা চালাবে! :O
তো সরকার ক্যান্ডি ক্রাশ বাদ দিয়ে জঙ্গীদের সাথে hide & seek গেইম খেলতে লেগে গেলো। একের পর এক ম্যাচ(!) হারতে হারতে সরকার একসময় ফেসবুকই বন্ধ করে দিলো!
কিন্তু ভাউ এখানে তো বুঝতে হবে মাঠ(ইন্টারনেট) যেখানে আছে সেখানে প্লেয়ার আর সরঞ্জামাদি থাকতে আপনাকে খেলা থেকে কে আটকাতে আসবে যদি আপনি হন বড় ভাউ(জঙ্গী)।
প্রযুক্তির এই যুগে কেউ এতোটা পিছিয়ে নেই
যে VPN এর ব্যবহার জানেনা!
চীনেও তো ফেসবুক ব্যান। তারপরও তো আমার চীনে স্কলারশীপ পাওয়া বন্ধুর সাথে গতকালই কথা হলো।
জঙ্গীরা যেমন প্রযুক্তির যথাযথ utilize করতে সক্ষম হচ্ছে তখন আপনারা(সরকার) পিছিয়ে থাকবেন কেনো? ওরা তো মাত্র কয়েকজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




