সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩২
মাতাল বৃষ্টি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তারপর চুপিচুপির বেরিয়ে আসলাম, এক মিনিটেই অফিসের নিচে। মানুষজন বৃষ্টিকে এত ভয় পায় কেন? রাস্তা ঘাটে কেউ নেই, সবাই যে যেমন পারছে নিজেকে বৃষ্টির কাছ থেকে আলাদা করার চেষ্টা করছে। কেউ দেয়ালের সাথে সেঁটে আছে, কেউ রাস্তার পাশে দোকানের খুপড়ির তলে দাঁড়িয়ে কোন মতে মাথা বের করে কাক ভেজা ভিজছে। রাস্তায় বের হতেই রাশি রাশি জলরাশি। উপরে তাকিয়ে সেগুলোর পতন দেখতে থাকলাম। ক্ষনিকেই ভিজে নি:শেষ। বৃষ্টি আমার মুখে পড়ছে, চোখে পড়ছে, ঠোটে পড়ছে, সুড়সুড়ি দিয়ে আমায় মনে করিয়ে দিচ্ছে, তুইতো এখন আর কৈশোরে নেই রে, তুই এমন পাগলামী করিস নে! আমি কি আর তা মানি? বয়স আমার মুখে মুখে! আহহহ কতদিন পর, এই বৃষ্টির পতনের শব্দ শুনছি, কতদিন পর ফাকিবাজি করছি, কতদিন পর মানুষের অদ্ভুত দৃষ্টি দেখছি। মুল রাস্তায় আসতেই একদল দামাল ছেলে একে অপরেরর সাথে খুনশুটি করতে করতে খিলখিল হাসি ছড়িয়ে বৃষ্টি নিয়ে খেলছে। ওদের পায়ে পায়ে বৃষ্টির ছন্দ, ওদের ভাষায়, ওদের চোখে মুখে, ওদের অদ্ভুত ভঙ্গির ইশারায়. . . হারানো কৈশোর! তুমুল বৃষ্টি। মিতিঝিল ফালাফালা। মানুষজন বৃষ্টিতে এত নিরীহ হয়ে আছে কেন? সবাইতো মনে মনে ভেজা কাক, আমার মতন, আমার এখন ভেতর বাহির বৃষ্টি। আজ জোর করেই বন্যা বইয়ে দেব সবখানে। শাপলা চত্ত্বর। ফাক্কা! এ কি অবস্থা! সোনালী ব্যাংকের কিনারে আশ্রিত কিছু মানুষ আমার দিকে লোভী দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। আমি ঝাড়া দিয়ে চুল থেকে পানি ঝরিয়ে ফেলি। হালকা শীত লাগছে। বৃষ্টিটা আরো মিনিট পাঁচেক ঝরলো। এ ক'মিনিট বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে বৃষ্টির শিল্প দেখলাম, পতন দেখলাম, রিক্সাওয়ালাদের উদাসী পথচলা দেখলাম, দেখলাম ছাতা হাতে নিয়ে কিছু মজার মানুষের বৃষ্টি ভেজা, একটা কলেজ ছাত্রী অদূরে দাঁড়িয়ে কারো জন্য প্রতীক্ষায়! নাকি এ ভান মাত্র! বৃষ্টিকে বরণ করা হচ্ছে! সাত পাঁচ ভাবতে ভাবতে বিকল্প ১৭! এই রোডের হেমার গাড়ি! সীটে বসেই আক্কেলগুড়ুম
আমার মোবাইল? আমার মানিব্যাগ? বের করে দেখি দুইটার একটা অজ্ঞান! বাকীটা ভিজে মাতাল!
২৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।