কি যে হয়েছে আজকাল....!
অপ্রয়োজনীয় আবেগ গলার কাছে এসে,
ভাতের দলার মতো বেধে থাকে,
মনে হয়, দম বন্ধ হয়ে যাবে....
একবুক দম বন্ধের কষ্ট নিয়ে,
নীল আকাশের দিকে তাকালে দেখি;
একটা বাজপাখি চক্রাকারে ঘুরছে-
প্রাপ্তির অন্বেষনে...
নীল আকাশ সাক্ষি, সাক্ষি বুকের কষ্ট,
এই বোধ আছে বলেই, আমার মতো সুখি,
আর কেউ নাই।
আমার প্রাপ্তিই আজকাল আমার অর্জণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




