somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিয়ামুলবাসার
এ জীবন সহজ হোক, সরল হোক,সুন্দর হোক...

একজন ভিক্ষুক

০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ষাকাল। বারিধারা অঝরে ঝরে যাচ্ছে। মাঝে-মধ্যে বিদ্যুৎ চমকানোর আলোর ঝলকানি। সাথে গুম....গুমড়....গুম শব্দ। খুব ভাল লাগছিল। কোন গরম নেই। বৃষ্টির স্পর্শে শীতল হয়ে যাওয়া টুকরো-টুকরো বাতাস গায়ে এসে লাগছিল। যাকে বলে পরান জুড়িয়ে যাওয়া। সেরকম একটা অনুভুতি হচ্ছিল দেহ ও মনে। প্রকৃতির কাছে এইতো চাওয়া.....

সরকারি ডাকবাংলোয় নিজের জন্য বরাদ্দকৃত রুমের জানালায় দাড়িয়ে বর্ষাকালের এই রুপ উপভোগ করছিলাম। ঘড়ি দেখলাম। রাত বারটা দশ। ঘুমিয়ে পড়া দরকার। সকালে অফিসে যেতে হবে। মশাড়ি টাঙ্গিয়ে, লাইট বন্ধ করে বিছানায় চলে গেলাম। চারিদিক নিস্তব্দ। বৃষ্টির শব্দ ছাড়া থোকাও কোন শব্দ নেই। চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনছিলাম.... কি যে দারুন অনুভুতি ঠিক বলে বোঝানো যাবে না।

কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। সকাল বেলা ঘুম ভেঙ্গে দেখি কেমন মায়া মাখানো একটা সকাল্। বিছানা ছেড়ে প্রয়োজনীয় কাজ-কর্ম সেরে তৈরি হয়ে অফিসের উদ্দেশ্য বেড়িয়ে পড়লাম। বাইরে এসে মায়ায় জড়ানো সকালের সাথে প্রেম করতে করতে একটা রিক্সা ধরলাম। দশ মিনিটের রাস্তা। রিক্সা চলছে। গতকালের বৃষ্টিতে রাস্তার সকল ধুলো মরে গেছে। মফস্বল শহরের নির্মল পরিবেশ। রিক্সা চলছে....।

একটা ব্রিজে ওঠার মুহুর্তে রিক্সার গতি স্লথ হয়ে গেল। দেখলাম একজন মহিলা ভিক্ষুক এই সাতসকালে ব্রিজের এক কোনে শুয়ে আছে। তাঁর সামনে তাঁর পড়নের কাপড়ের একটা অংশ বিছানো। সেখানে এক টাকা -দু টাকার নোট, কয়েন এরই মধ্যে বেশ জমে উঠেছে। ভিক্ষুক মহিলাটি গোঙ্গানোর সুরে অনর্গল বলে যাচ্ছে ভাত খাব একটা-দুইটা টাকা দিয়ে যা। দুইটা কলেজ পড়ুয়া ছেলে -মেয়ে ভিক্ষুক মহিলাটিকে ভিক্ষা দিল। আমাকে বহন করা রিক্সাওয়ালাটিও রিক্সা থামিয়ে তাকে ভিক্ষা দিল। তারপর ভিক্ষুক মহিলাটিকে অতিক্রম করে চলে গেল....

অফিসে এসে ব্যস্ত হয়ে গেলাম। স্টাফদের নিয়ে মিটিং করলাম। দৈনন্দিন অফিসিয়াল কাজ করলাম। দেখতে-দেখতে অফিস আওয়ার শেষ হয়ে গেল।

অফিস থেকে বেড়িয়ে পড়লাম। সকালের সেই মায়া মাখানো পরিবেশ আর নেই। কেমন একটা ভ্যাপসা গরম পড়েছে। রাস্তায় ধুলো গুলো আমার জীবিত হয়ে উঠেছে। গাড়ির টায়ারের সাথে-সাথে ধুলো গুলো উড়ছে দিকবিদিক....

আমাকে বহন করা রিক্সাটি ব্রিজের ওঠার মুহুর্তে সকাল বেলার মতোই গতি হারাল। সেই ভিক্ষুক মহিলাটি তখনও গোঙ্গানোর শব্দ করে বলছে। ভিক্ষা দিয়ে যা । ভাত খাবো। কেমন একঘেয়ে মগজে ঢুকে যাওয়ার মতো কর্কস ও কঠিন শব্দ...

রিক্সা ডাকবাংলোয় এসে থামল। ভাড়া মিটিয়ে রুমে ঢুকে পড়লাম। আবোল-তাবল , এলোমেলো কিছু কাজকর্ম করে রাত হয়ে গেল। পরের দিনের প্রস্তুতি নিয়ে বিছানায় গেলাম। ঘুম আসছিল না। ভিক্ষুক মহিলাটির গোঙআনো মিশ্রিত শব্দটি তখনও কানে বাজছে। এপাশ-ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম।

রাত স্বপ্ন দেখলাম। ব্রিজের কোনায় সেই ভিক্ষুক মহিলাটি আর নেই। সেখানে ধুলো-ময়লার মধ্যে আমি শুয়ে আছি। আকাশের দিকে তাকিয়ে আমি কি যেন চাচ্ছি। আকাশ থেকে ঝরে পড়ছে অজস্র বৃষ্টির কনা। আমি দু-হাত ভরে সেই বৃষ্টির কনা সংগ্রহ করছি......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×