চারটি বছর কিভাবে দিন গুনে গুনে চলে গেল হিসাব মিলছে না আর মাত্র কয়েকটা ঘন্টা যেন কাটতেই চাইছে না। চার বছর পর আবার দেখা হবে অনিকের সাথে, ভাবতেই শোহানা কেমন এলোমলো হয়ে যাচ্ছে। আজকের দেখাটার দুজনেই অনেক ফন্দি করেছে। অনিক দেশে আসার আগে কোরিয়াতে ওর বন্ধুর কাছে দুদিন থাকবে এই বলে দেশে ফেরার তারিখ দুদিন পিছিয়েছে। আর শোহানা কয়েক বান্ধবীর বাসায় থাকবে বলে বাসায় আগেই জানিয়ে রেখেছে। ঢাকা থেকে ওরা সোজা চলে যাবে সিলেটে অনিকের ছোট বোনের বাসায়। তাহলে আর ঢাকাতে কেউ জানতে পারবে না অনিক দেশে ফিরেছে। ২৭ তারিখ সিলেট থেকে বিমানে করে ঢাকা চলে যাবে দুজনে। যে যার পথে। এরপর বাকি থাকবে শুধু পারিবারিক আনুষ্ঠানিকতা।
কিন্তু সব ঝামেলা করল পরিক্ষা । পিছিয়ে দেওয়া পরিক্ষা আগের ডেটেই হবে। তার মানে যেদিন অনিক আসছে সেদিন শোহানার পরিক্ষা , দেশে আসার সাথেই সাথেই শোহানা অনিকে দেখতে পারবে না । স্যারকে জানিয়েছিল শোহানা যে সে ২৫ তারিখের পরিক্ষাটা দিবেনা। স্যার সরাসরি জানিয়ে দিয়েছে কোন পরিক্ষা বাদ দিলে সব পরিক্ষা আবার দিতে হবে। মানে এক সেমিষ্টার পেছনে। মন খারাপের কথাটা অনিক কে বলতেই ও যেন খুশিই হলো বেশী। আমি তোমার কলেজের সামনে দাড়িয়ে থাকবো সেই আগের দিনের মতো আর তোমার দুচোখ আমাকে খুজবে রাস্তার উপাশে দাড়িয়ে থাকা মানুষ গুলোর মাঝে।
বাসা থেকে বের হবার আগে বারে বারে মনে হচ্ছিল কি যেন ভুলে যাচ্ছে শোহানা। আম্মা জানতে চাইছিল শরীর ভালো আছে কি না। কবে ফিরবি বাসায়? আম্মাকে কি বলেছে কিছুই মনে করতে পারছে সে। পরিক্ষার হলে বসে খাতায় কি লিখবে কোন রকমে সময়টা যেন পার হয়। ঘন্টা পরতেই শোহানা খাতা জমা দিয়ে প্রায় দৈাড়ে বাইরে চলে এলো। আজ রাস্তায় গাড়ির চলাচল যেন কম মনে হচ্ছে। সে কারনেই হয়তো ওপাশে থেকে হেটে আসা অনিক কে খুজে পেতে খুব বেশী সময় নিল না শোহানার চোখ। তার চেয়েও অনেক ক্ষিপ্রতায় অনিক খুজে পেল শোহানকে। আর তাকে দেখা মাত্র রাস্তায় নেমে পড়ল অনিক। ডান পাশটা পার হয়ে আর তর সইল না অনিকের বাম পাশের আইলন্ডের উপর থেকে কোন দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল রাস্তার উপর দিয়ে। এই তো আর কয়েক পা তারপর প্রিয়ার ছোয়া। বামদিক থেকে ছুটে আসা ক্ষিপ্র ট্রাকের প্রচন্ড ধাক্কায় ছিটকে গিয়ে পড়ল শোহানার সামনে। ঘটনার আকষ্মিকতায় থমকে গেল শোহানায় । মানুষের চেচামিচিতে চোখ মেলে দেখে সামনেই পড়ে আছে রক্তাক্ত অনিকের নিধর দেহ। ঢলে পড়ে গেল শোহানা।
চিৎকার করে উঠলো শোহানা। গলা বুক শুকিয়ে গেছে। ঘামে ভিজে গেছে পুরো শরীর। নিজেকে আবিস্কার করলো নিজের বিছানায়ই। এটা কি কোন স্বপ্ন ছিল না ভুলে যাওয়া নিদারুন বাস্তব? না কিছুই ভেবেই কুল করতে পারছে না শোহানা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




