এমনটা কেন হলো কিভাবে হলো আমি নিজেও জানিনা। কিন্তু হয়ে গেল যা হবার ছিল। আসলেই কি এটা হবার ছিল? এমনটাই কি হবে আমার সাথে? কি ই বা হয়েছে? আর আমি যদি বলি কিই বা না হয়েছে।খুব বেশী কি আমার চাওয়া ছিল? নাকি খুব বেশী কিছু আমি পেয়ে গেছি? চাইনি তো তেমন কিছুই সামান্য একটু কাছে থাকা,( সেটা আমার হয়ে উঠেনি) মনের সব গুলো কথা তার কাছে অকপটে বলে ফেলা( অনেক দিন হয়ে গেল বলা হয় নি) কষ্ট গুলো যখন বুকের মাঝে ব্যাথা সৃষ্টি করতে চেয়েও ব্যর্থ্য হয় যায় সে করুন মূহুর্তে তার বুকে মুখ লুকানো।
তোমাকে কথা দিয়েছিলাম কোন দিন আমার জন্য এক ফোটা চোখের জল ফেলবে না তুমি। কিন্তু আমি আমার কথা রাখতে পেরেছি। মনে হয় সেই লোকটার পর আমিই তোমার চোখের জলের জন্য বেশী দায়ী। জানতে চাইলেও কোন দিন তুমি আমার কাছে প্রকাশ কর না আমার জন্য তুমি কতটা উদিগ্ন থাক। ফোনে যখন তোমাকে বলি আমার জন্য ভাববে না আমি ভালো আছি ভালো থাকব। তুমি তখন মলিন হাসি দিয়ে বলো ভাববো কেনরে পাগল তুই কি ছোট নাকি? হ্যা মা আমি তোমার ছোট্ট খোকা হয়েই থাকতে চাই । তোমার বুকে, তোমার মমতার ছায়ায়। আমার আর একটুও ভালো লাগে না, তোমাকে কিছু বলতে পারছি না , নিজেকেও সামলাতে পারছি না। তুমি তারাতারি চলে আসো মা। তোমার খোকা আজও বাসায় ফিরে খুজে বেড়ায় তার মায়ের রুম।
শিরোনামটা কেন এমন দিলাম জানি না। তবে কি কারণে যেন ইদানিং সবার কাছ থেকে একটু আড়ালে চলে যাচ্ছি। এমনকি মায়ের সাথেও কথা কম বলছি। জমে থাকা কথা বলা হবে না হয়তো আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


