somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

□ নতুন সম্ভাবনা» নাপিত্তাছড়া ঝর্না (মিরসরাই, চট্টগ্রাম)

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
» দৃষ্টিনন্দন নাপিত্তাছড়া ঝর্ণা


বন্দর নগরী চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড থানার উপর দিয়ে আর্কষনীয় পযর্টন স্পট বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনসহ অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয় কম-বেশী ভ্রমন পিপাসু সব মানুষের । আর এই মিরসরাই থানা ও সীতাকুণ্ড উপজেলার পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য দৃষ্টিনন্দন ঝিরি, ছড়া ও ঝর্ণা, যা অনেকের কাছেই অজানা। যাতায়াত ব্যবস্থার সুবিধার কারণে এ এলাকা ভ্রমণ পিপাসুদের খুব প্রিয় একটি স্থান।



⌂ নয়দুয়ারী বাজার নাপিত্তাছড়া ঝর্ণার বৈশিষ্ট ও জল প্রবাহের ধরন দেশের মধ্যে অবস্থিত অন্য সব ধরনের ঝর্না থেকে আলাদা। এই ঝর্নাটি বেশ কয়েকটি ধাপে নিচ থেকে উপরের দিকে উঠেছে। তাই ঝর্নার আসল সৌর্ন্দয্য দেখার জন্য পাহাড়ের একদম নিচ থেকে ধাপে ধাপে অনেক উপরের উঠতে হবে। প্রত্যেকটা ধাপে নাপিত্তাছড়া ঝর্নার জলপ্রবাহ দেখে আপনি মুগ্ধ হবেন। দুইভাগেই কয়েকটা ঝর্না আছে যার মধ্যে একটা ৩ স্টেপ এর বিশাল ঝর্ণা (উচ্চতা ১২০-১৪০ ফুট)। ঝরনার Upstream এ আবার আছে ৪-৫ টা বড় এবং মাঝারি ঝর্না। Upstream এ অনেকদুর এগুলে বামে ডানে দুইদিকেই ঝর্ণা আছে। নাপিত্তাছড়া ঝর্ণার Upstream বর্ষাকালে খুবই বিপদজনক। তাই বর্ষার একদম শেষে যাওয়াটাই ভালো।





মূলত এটি একটি ক্যাসকেড । ৩ ধাপের এ ঝর্ণা নিচ থেকে মাত্র ১ ধাপ দেখা যায়। বাকি ২ ধাপ দেখতে হলে আপনাকে ঝর্ণা বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠার অনেক সাবধানতা অবলম্বল করতে হবে। অনেক পিচ্ছিল, একটু অসর্তক হলে, পড়ে হাত – পা ভাঙ্গার সাথে মৃত্যুর ভয়ও থাকে।








Ω কীভাবে যাবেন
ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে যেতে পারবেন। শ্যামলী, সাউদিয়া, হানিফ, ঈগলসহ অনেক বাস যায়। ভাড়া ৪৮০ টাকা নন-এসি। এছাড়া ট্রেনে চট্টগ্রাম নেমে আসতে পারবেন। চট্টগ্রামের শুভপুর বা অলংকার থেকে বাসে নয়দুয়ারীবাজার যেতে পারবেন। প্রয়োজন মনে করলে নয়দুয়ারীবাজার থেকে লোকাল লোক/গাইড নিয়ে যেতে পারবেন। ঝর্ণার পূর্ণ সৌন্দর্য দেখতে হলে বর্ষার সময় যাওয়াই ভালো।






Ω কোথায় থাকবেনঃ
মিরসরাইতে থাকার জন্য ভালো কোন আবাসিক হোটেল নেই, তাই আপনাকে সীতাকুন্ডে থাকতে হবে। যদিও সীতাকুন্ডেতেও তেমন ভালো মানের আবাসিক হোটেল নেই। বাজারের ভিতরে কয়েকটি আবাসিক হোটেল আছে।
হোটেল সাইমুন, ভাড়া ৩০০-৫০০ টাকা। যোগাযোগঃ ০১৮২৭৩৩৪০৮২, ০১৮২৫১২৮৭৬৭।






সরকারী প্রতিষ্ঠানের ডাকবাংলো আছে। এছাড়া বারৈয়ারহাট থাকতে পারবেন । গোল্ডেন নামে একটি আবাসিক হোটেল ও জাহেদ নামে একটি বোর্ডিং আবাসিক আছে। একটু ভাল মানে থাকতে চাইলে ভাটিয়ারী থাকতে পারবেন। এখানে দুইটি আবাসিক হোটেল আছে। সিঙ্গেল রুম নন এসি ৬০০ টাকা। দুই বিছানার এসি রুম ১২০০ টাকা।









Ω কোথায় খাবেন
সীতাকুণ্ডে বেশ কয়েকটি খাবার হোটেল আছে। আল আমীন হোটেলটির খাবারের মান ও পরিবেশ চমৎকার । দামও হাতের নাগালের মধ্যে।

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×