
ফটোগ্রাফির অ আ ক খ কিছুই জানি না। তবু ছবি তুলতে মন চায় মাঝে মাঝে। মন যা চায় তা করতে বাঁধা না থাকলে, করতে দোষ কী! তাই আমিও ছবি তুলি। ভাঙা মোবাইলখানা দিয়েই তুলি। তারপর নিজের তোলা ছবিগুলো মুগ্ধ হয়ে দেখি। বাহ! বেশ হয়েছে তো! নিজেই নিজেকে বাহবা দেই। হা হা হা। পাগল আর কাকে বলে? যাই হোক। সবাই ছবি ব্লগে ছবি পোস্ট করছে। আমি কী দোষ করলাম। আমিও দেবো। হোক না পাগলামী। হোক না যা তা ছবি। তবু আমার তোলা কিছু অছবিও থাক এই ব্লগে।
১• প্রথম ছবিটা টমেটো ফুল।

২• গোলাপের পাপড়িতে এক ফোঁটা বৃষ্টির জল।

৩• নীল আকাশে সাদা মেঘের ভেলা।

৪• আমার ছোট্ট বাগানে প্রথম ফুটেছিল এই বাসন্তী গোলাপ।

৫• প্রিয় শিউল

৬• ছেলেদের নিয়ে সাপের খেলা দেখছিলাম একদিন। সেদিন সাপটা শীতল চোখে এভাবেই তাকিয়েছিল ক্যামেরার দিকে।

৭• সে তো নয় শরৎরাণী কাশফুল,
অথবা বসন্তের মন মাতানো শিমুল,
মাতাল করা সুবাস ভরা রজনিগন্ধা ফুল,
নয় সে মোহিনী শিউলি কিংবা বকুল।
তারে নিয়ে কেউ
গাঁথে না মালা হয়ে ব্যাকুল।
কত না অনাদরে ছিঁড়ে ফেলা সে ফুল।
কত না পায়ে দলিত মথিত সে ফুল।
তবু কত সুখেতে বাতাসে দোলে দুল,
বড় অবহেলে সে যে ঘাসফুল।

৮• ঝুমকো জবার কলি।

৯• মরিচ ফুল

১০• বৃষ্টিভেজা দোলনচাঁপা

১১• ছন্দে ছন্দে দুলি আনন্দেে, আমি বনফুল গো।

১২• বৃষ্টিভেজা অর্কিড

১৩• বাদল দিনের প্রথম কদম ফুল

১৪• এই ফুলটা দিয়ে ছোটবেলা রান্নাবাটি খেলার সময় ডাল রান্না করতাম।

১৫• বিল্লু মহারাজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






