somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ তুমি আর আমি...আমি আর তুমি...

২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা ছেলেটার কানের কাছে ফিসফিস করে গাঢ় গলায় বলল,’’আমাকে কখনও ছেড়ে যাবে না তো?’’ ছেলেটা মুচকি হেসে জবাব দেয়,’’এক প্রশ্ন কয়বার করবে? কেন এ ভয় বারবার উঁকি দেয় হৃদয়ে?’’ মেয়েটা বলল,’’ তুমি যে একজনই। তোমার ভালোবাসা, তোমার কথাবার্তা, তোমার চলাফেরা, এমনকি তোমার গায়ের ঘামের গন্ধটা পর্যন্ত আমার কাছে অপার্থিব মনে হয়! এ অপার্থিব অনুভূতি আমি যে হারাতে চাই না! মূল্যবান কিছু নিজের কাছে থাকলে যে মানুষ বড্ড শঙ্কায় থাকে, এই বুঝি চোরে নিল, ডাকাতে নিল কেড়ে, গেল বুঝি হারিয়ে চিরতরে! না, না, না...আমি তোমাকে হারাতে পারবনা! কখনোই না! বাস্তবে তো নাইই, স্বপ্নেও না! তুমি থাকবে তো? বল, তুমি থাকবে তো?” বলতে বলতে ছেলের বুকে মুখ গুজে বসে রইল মেয়েটা। ছেলেটা বেশ খানিকটা বিরক্ত হয়ে বলল,’’ রোজ একই জিজ্ঞাসা শুনতে ভাল্লাগে না। আমার ভয় হয় শেষ পর্যন্ত তোমার ভয়টা না আবার আমার মাঝে সংক্রমিত হয়ে পড়ে। আরে বাবা, ভালো কিছু বলো, সামথিং পজিটিভ। সারাদিনে এতো নেতিবাচক কথা শুনতে হয়, নেতিচিন্তা করতে হয়! দুজনে দেখা হলে একটু হাওয়ায় চড়ে মেঘের দেশে ঘুরে একটু হালকা হব, তা না। এখানে এসেও আরেক দুশ্চিন্তা- হারিয়ে যাবে নাতো, হারিয়ে যাবে নাতো? আরে কি এতো হারানোর ভয়? তোমার ভেতরে তুমি যে কল্পনার রাজ্য বানিয়েছ, সেটা নিয়ে যদি শঙ্কা থাকে, তো হারাতেই পারে। রাজ্য থাকা সত্ত্বেও তোমাকে সারাজীবন রাজমহলের বাইরে প্রজার বেশে থাকতে হবে। তাই ভেতরটাকে বড় কর, শক্ত কর। দেখবে তোমার কল্পনা আর কল্পনা থাকবেনা, বাস্তব হয়ে তোমার সামনে এসে ধরা দেবে, যেখানে তুমি হবে রানী। বুঝলে?’’ মেয়েটা ছেলেটার বুকের মাঝে মাথা রেখেই বলল,’’ অত তত্ত্ব কথা বুঝি না। ভালোবাসি, ব্যস ভালোবাসি! কিভাবে বিয়ে হবে, কিভাবে সফল হব কিচ্ছু জানিনা! সব তোমার দায়িত্ব! আমি শুধু জানি তোমার এই হাত ধরে এই নির্জন জ্যোৎস্না রাতে, এই দোতলা ছাদে, ঝিরিঝিরি বাতাসে অনন্তকাল বসে থাকব, বসে থাকব, স্রেফ বসেই থাকব...তুমি আর আমি...আমি আর তুমি...পৃথিবীর কোথাও আর কেউ থাকবে না!!’’ ছেলেটা লম্বা শ্বাস ফেলে বলল,’’আচ্ছা বাবা, ভালো। সব দায়দায়িত্ব আমার। কথা দিচ্ছি, হাত আমি কখনও ছাড়ব না। যদি কেউ ছাড়ে, তো তোমাকেই ছাড়তে হবে। আমি ছাড়ার পাত্র না।’’ মেয়েটার মুখ জোছনার এক ফালি আলো এসে ঈষৎ আলোকিত করে রেখেছিল। আর সেই আলোয় ছেলেটা দেখল সেই মুখখানায় লাল ছোপ পড়েছে। রাঙা মুখে, স্বপ্নাবিষ্টের মতো হয়ে, তন্ময় সুরে মেয়েটা বলল,’’ ইস! উনি ছাড়বেন না! আর আমি বুঝি ছেড়ে দেব? কি ভাবো আমাকে? দেহে যদি হাত থাকে, তো সে হাত তোমার হাত ধরেই বসে থাকবে অনন্তকাল...তুমি আর আমি...আমি আর তুমি...’’
পাঁচ বছর পরে রিকশায় করে, শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে যাচ্ছিল ছেলেটা। বৌয়ের নিজ হাতে তৈরি করে দেয়া উলেন সোয়েটারটাও দেহের তাপমাত্রা বিকিরণ ঠিকমতো ঠেকাতে পারছে না। কুয়াশা এতো ঘন, যেন সমস্ত পৃথিবীতে কেউ শীতল ধোঁয়া ছড়িয়ে দিয়েছে। রিকশাওয়ালা মাফলারে সারা মুখ একেবারে ডাকাতের মতো পেঁচিয়ে কুয়াশার চাদর ভেদ করে এগিয়ে চলেছে। হঠাত সামান্য দূরে ছেলেটা দেখল কালো সেই দামি গাড়িটা রাস্তার বাঁ পাশে পার্ক করা, যেটা একটু আগে সাঁ করে তার রিকশাটাকে ওভারটেক করে গিয়েছিল। রাস্তায় ফুটপাতে চটপটি বিক্রি হচ্ছিল। সেখানে কটা চেয়ার পাতা। সেই কুয়াশার ফাঁকে দূর থেকে, চলন্ত রিকশা থেকে ছেলেটা দেখল মেয়েটাকে, ডেনিম জ্যাকেট গায়ে দেয়া স্বামীর পাশে বসে গরম চটপটি খাচ্ছে। স্বামীর কোলে দুই বছরের এক শিশুকন্যা, শীতের কাপড়ে পুরো শরীর ঢাকা, বাবার কোলে মাথা রেখে পিটপিট চোখে পৃথিবী দেখছে। স্বামী কানে কানে মেয়েটাকে কি যেন বলল, মেয়েটার গালে লাল ছোপ পড়ল। তারপর হেসে উঠে ওর কাঁধে আলতো থাবা দিল। ছেলেটার রিকশা পাশ দিয়েই নীরবে চলে গেল। কয়েকমিনিট ছেলেটা স্থবির, নিশ্চল হয়ে শুধু সামনের দিকেই তাকিয়ে রইল। রিকশার ঝাঁকুনিও তার চিন্তায় ছেদ ঘটাতে পারল না। সে ঝাপসা চোখে তার হাত দুটোর দিকে তাকিয়ে রইল... স্রেফ তাকিয়েই রইল...আর শুনতে পেল হাওয়ায় ভেসে আসা ফিসফিসে একটা গলার আওয়াজ, কে যেন কানে কানে বলছে,’’তুমি আর আমি...আমি আর তুমি...!!’’

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×