somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহমত মাগফিরাত ও নাজাতে মাহে রমযান ।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র মাহে রমযান মাস মুমিন বান্দাদের জন্য একটি প্রশিক্ষণের মাস। দীর্ঘ এক মাস নিয়মানুবর্তিতা সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে বাকি ১১টি মাস আল্লাহর বিধিবিধান পালনের মাধ্যমে জীবন পরিচালনার জন্য পবিত্র রমযানের রোযা ফরজ করা হয়েছে। রোযা প্রতিবছর পূর্ণ একটি মাস ধরে দিন-রাত প্রত্যেক সামর্থ্য মুসলমানকে ইসলামী শরীয়ত পালনে অভ্যাস করায়। শেষ রাতে সেহরি খাওয়ার জন্য উঠতে হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বন্ধ রাখতে হয়। সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ইফতার করতে হয়। আবার ইফতারের পর খানাপিনা করে একটু আরাম করার পরিবর্তে তারাবীহর নামায আদায় করতে হয়। আবার পরদিন রোযা পালনের জন্য সেহরি খেতে শেষ রাতে উঠতে হয়। এভাবে পূর্ণ একটি মাস সিপাহীর মতো কঠোর আইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। জীবনের ত্রুটিবিচ্যুতি দূর করে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য রমযানের এই প্রশিক্ষণ। বাকি এগারটি মাস এ প্রশিক্ষণের মাধ্যমে জীবন পরিচালনা করলে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরয করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পার। এ আয়াত প্রমাণ করে রোযা আমাদের পূর্ববর্তীদের উপরও ফরয ছিল। রমযান আরবি শব্দ। অর্থ দহন। ইসলামী বিশ্বকোষে রমযান অর্থ গ্রীষ্মের উত্তাপ উল্লেখ করা হয়েছে। রমযান মাসে মুমিন বান্দাদের গোনাহ ও অন্যায় রোযার মাধ্যমে জ্বালিয়ে দেয়া হয়। একজন মুসলমানের জীবনের গোনাহ জ্বালিয়ে দিয়ে তাকে খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তুলতেই রমযানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দাহকে প্রশিক্ষণ দেয়া হয়।
পবিত্র রমযানের সুযোগকে কাজে লাগিয়ে যে ব্যক্তি জীবনের গোনাহ মাফ করাতে ব্যর্থ হয়েছে তার মতো দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ নেই। এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)। তিনি বলেছেন, ‘মাহে রমযানে সিয়াম সাধনার সুবর্ণ সুযোগ লাভ করা সত্ত্বেও যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন বিমুক্ত হতে সক্ষম হল না সে প্রকৃতপক্ষেই দুর্ভাগা।' এ দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে যারা নিজেদের জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চায় তাদেরকে আজ এ কথা স্মরণ করিয়ে দেয়া দরকার যে, সকলেরই মহান আল্লাহপাকের নিকটে প্রত্যাবর্তন করতে হবে। এ সীমাহীন যাত্রাপথের সম্বল সিয়াম সাধনার মাধ্যমে অর্জন করে নেয়াই শ্রেয়। জ্ঞান ও বিবেক সম্পন্ন মানুষ ন্যায় কল্যাণ এবং মঙ্গলময় জীবন যাপনেই আনন্দ পায়, শান্তি পায়। এ শান্তিই হোক সকলের কামনার ধন।
সুতরাং পবিত্র রমযানে অন্যান্য কাজকে প্রাধান্য না দিয়ে তাকওয়া অর্জনের জন্য এবং নিজের গোনাহ মাফ করিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করা প্রয়োজন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×