জাতীয় সংসদে প্রশ্নোত্তর কালে প্রধানমন্ত্রীভারতকে ট্রানজিট দিলে সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন জুজুর ভয়ে আমরা ভীত নই
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে ট্রানজিট দিলে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না বা বিপন্ন হবে- এমন জুজুর জয়ে আমরা ভীত নই। যারা ভিতরে ভিতরে দেশ বিক্রি করে এ ধরনের জুজুর ভয় তাদেরই থাকতে পারে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের ওই ধরনের ভয় নেই। সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। এশিয়ান হাইওয়ের সাথে সংযুক্ত না হলে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। বিশ্ব নেটওয়ার্কের সাথে আমরা সংযুক্ত থাকতে চাই।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন। স্পীকার আব্দুল হামিদ এডভোকেটের সভাপতিত্বে গতকাল সকালে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য নির্ধারণ করা হয়।
মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে, আমাদের স্বার্থে যদি ভারতকে ট্রানজিট দেয়া হবে তাহলে আমাদের কি ক্ষতি হবে। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ব্যাপারে বাধা দিয়েছে তারাই ভাল বলতে পারবেন। আমাদের দেশপ্রেম অত ঠুনকো নয়। তিনি বলেন, এশিয়ান হাইওয়ের আমাদের দেশের ভিতরের অংশের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। কাজেই কোন সমস্যা হলে তখন দেখা যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন