somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের আনন্দ যাদের স্পর্শ করে না

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদের আনন্দ
যাদের স্পর্শ
করে না
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদের এদিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে নগরীর শপিং কমপ্লেক্স ও মার্কেটগুলোতে কেনাকাটার ধুম। উচ্চবিত্ত মধ্যবিত্তের মধ্যে ঈদ উৎসবকে সামনে রেখে নিজ এবং অপরের জন্য সাধ্যমত কেনাকাটা চলছে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি। কিন্তু জুলেখার কাছে ঈদের দিন আর অন্যদিন সমান। তার দৃষ্টিতে ঈদ বড় লোকদের জন্য। তবে তারও ইচ্ছে হয় আর সবার মতই ঈদের আনন্দ উপভোগ করতে। সে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মৌচাক সংলগ্ন ময়লাগারের পাশের খুপরি ঘরে বসবাস করছে। সারাদিন ময়লা থেকে কাগজ ও টিন জাতীয় অথবা কাঁচের কোন বস্তু খুটে খুটে বের করে। এ দিয়ে তার কোন দিন খাবার জোটে আবার কোন দিন জোটে না। এ জন্যই ঈদে ভাল কোন খাবার খাওয়ারও ইচ্ছে নেই তার। সে জানায়, সেমাই, পায়েশ, কোরমা পোলাও তার কাছে এখনো স্বপ্ন। ঈদের দিন তার ৩ ছেলে মেয়েকে ভাল কোন খাবার দিতে পারে তাহলেই তার ঈদের আনন্দ উপভোগ করা হবে। সে জানায় দীর্ঘদিন ধরে নতুন পোশাক পড়ারও ইচ্ছে হয় না তার। কারণ ইচ্ছে করে লাভ কি? টাকা থাকলে হয়ত ইচ্ছে হতো। সেই কত দিন আগে ২শ' টাকা দিয়ে একটি শাড়ী কিনেছিলো। দিনক্ষণও ভুলে গেছে সে। জুলেখা জানায়, তার ২ সন্তান সরকারি স্কুলে পড়ে। সরকারইতো তাদের ঈদের পোশাক দিবে।
জুলেখার মত রাজধানীর ঘুপরির ঘরে থাকা শত শত নারি পুরুষ ঈদের আনন্দ কি তা তারা জানে না। ঐ একই স্থানে থাকে ৬০ বছরের বৃদ্ধা আমেনা বেগম। ঈদ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবারে দু বেলা খাবার পাই না। আমাদের আবার ঈদ কিসের'। তারই বান্ধবী জোহরা খাতুন প্রায় ৪০ বছর ধরে পাশের খুপরি ঘরে বসবাস করছেন। তারও একই কথা। সারা দিন ময়লার পেছনে সময় দেয় তারা। খুব ভোরে ঘুম থেকে উঠে শুরু করে ময়লা পরিষ্কারের কাজ। ঢাকায় কোন আত্মীয় স্বজনও নেই জুলেখা, জোহরা ও আমেনাদের। ঈদের দিন তাদের সামান্য খাবার পেটে যাবে কি না তা নিয়েই ভাবছে তারা। আমেনা জানায়, তার ৪ ছেলের মধ্যে ২ জন স্কুলে পড়ে। ইচ্ছে ছিলো ওদের জন্য ঈদে কিছু কেনার। কিন্তু কি দিয়ে কিনবো। টাকা যে নেই তাদের। সে বলে, সারাদিন কাজ করে পাই মাত্র ৭০ থেকে ৮০ টাকা। অথচ খাওয়ন খায় ৫জন। এ টাকা দিয়ে একবেলা খাবার জোটেতো আরেক বেলা জোটে না। সেই কত দিন আগে সেমাই খেয়েছি একেবারেই মনে নেই। ঈদের দিন সেমাই খাওয়ার ইচ্ছে হয় কিন্তু টাকা পামু কই। ১৩ বছর ধরে সেমাই খাই না। জুলেখাদের সাথে এ প্রতিবেদকের যখন কথা হচ্ছিল তখন এ প্রতিবেদককে বসতে দেয়ার জন্য কিছু একটা আনতে চাচ্ছিল বৃদ্ধা আমেনা বেগম। কিন্তু নেই যে তাদের কোন বসার বস্তু। আমেনা- জুলেখার মতই এখানে বসবাস করে আরো ১০ জন নারি। এখানে পুরুষ লোক থাকে ৩ জন। তারা ভাংড়ি কুড়িয়ে অল্প দামে বিক্রি করে। ঐ রাস্তারই উল্টা পাশে। তাদের একজন হাবিবুর রহমান। ৩২ বছর ধরে এখানেই আছে। আগে রিকশা চালাতো। রিকশা চালাতে গিয়ে পা ভেঙ্গে যাওয়ায় আর কিছুই করতে পারে না। বাধ্য হয়ে ভাংড়ি কুড়িয়ে অল্প দামে বিক্রি করে সে। ঈদের দিন কিভাবে কাটাবে জানতে চাইলে সে জানায়, ঈদের নামায পড়ে এসে বসে বসে কাটিয়ে দিবে সে। ঈদের দিনতো ভাংড়ি বেচাকেনা করা যাবে না। সময়ের পরিবর্তনের সাথে সাথে ধনির দুলালিদের ঈদের আনন্দ নানাভাবে উপভোগ্য হলেও আমেনা-জুলেখা-হাবিবের মত শত শত অসহায় মানুষকে আজও ঈদের আনন্দ স্পর্শ করে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×