বজ্রপাত ঠেকাবে বিজ্ঞানীরা
সংশ্লিষ্ট অনেকে মনে করেন বজ্রপাতের আসল কারণ হচ্ছে বায়ুদূষণ। বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতিও দিন দিন বেড়ে চলেছে। আরো জানা গেছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান প্রভৃতি দেশে এ সংক্রান্ত ঝুঁকি বেশি। আশার কথা হলো, উন্নয়নশীল দেশগুলোতে এর কারণ নিয়ে তেমন গবেষণা না হলেও ইউরোপ, আমেরিকা তথা অন্যান্য দেশে এ নিয়ে ব্যাপক গবেষণা চলছে। এ সংক্রান্ত গবেষণার প্রতিবেদন প্রায়ই প্রকাশ পায় নানা মাধ্যমে। ন্যাশনাল জিওগ্রাফিক নিউজের এক রিপোর্টে বলা হয়, বজ্রপাত আবহাওয়া সম্পর্কিত দ্বিতীয় বৃহত্তম ঘাতক। বজ্রপাতে একদিকে বৃদ্ধি পাচ্ছে বায়ুদূষণের মাত্রা। তেমনি বায়ুদূষণের (ব্যাপক) কারণে প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা।
জানা গেছে, বজ্রপাতের পর পরই ট্রপস্ফিয়ার বা বায়ুমন্ডলে সবচেয়ে নিচের স্তরে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বাড়ে। কার্বন-ডাই-অক্সাইড বা কার্বন মনো-অক্সাইডের চাইতে বেশি বিষাক্ত নাইট্রোজেন অক্সাইড রূপান্তরিত হয়ে তা রীতিমতো পরিণত হয় ওজন গ্যাসে। এ গ্যাস বাতাসের এমন একটি স্থানে ভেসে বেড়ায় যার ফলে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা বা পরিমাণ। গবেষণার ফলাফলে আরো জানা যায়, বজ্রপাতের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে দ্রুত। এর নেতিবাচক প্রভাব যাচ্ছে মেরু বা বরফাঞ্চলে। তাই দ্রুত বরফ গলছে। ফলে বাড়ছে সাগরের পানি। আরো জানা গেছে, যানবাহন ও কল-কারাখানার কারণে যে পরিমাণ দূষণ হচ্ছে তার চাইতে বেশি মাত্রায় দূষণ সৃষ্টি হচ্ছে বজ্রপাতের কারণে। অনেক সময় যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হলে তা প্রকৃতির জন্য ভাল, কিন্তু বৃষ্টির সাথে বেশি বজ্রপাত হলে এর পরিণতি হয় বিপরীত।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।