যুগ বা দিন বদলের সাথে সাথে মহাকাশ বিজ্ঞানীদের এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা বা পর্যবেক্ষণের ধারাও পাল্টে যাচ্ছে। বলা যেতে পারে নতুন সব তথ্য সংগ্রহে বা আবিষ্কারে তারা যেন উঠেপড়ে লেগেছে। সৌরজগতের ভেতরের তো দূরের কথা তারা এখন নানা অজানা তথ্য বা বিজয় আবিষ্কার করছেন (সৌরজগতের বাইরের) অথচ একসময় এ পৃথিবী সংক্রান্ত কোনো গবেষণার ফল উৎসুক মানুষের কাছে খুবই অবাক কিছু মনে হতো যা এখন সবার কাছে খুবই মামুলি ব্যাপার। মহাকাশ বিজ্ঞানীরা এখন সৌরজগতের সীমানার ভিন্ন জগতের নানা রূপের সন্ধানে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এ নিয়ে নানা ব্যাপক গবেষণা চালিয়েছ।
সম্প্রতি নাসার পাঠানো একটি নভোযান সৌরজগতের সীমানার অনেক ধারণাকে যেন পাল্টে দিল। ইন্টারস্টেলার বাউন্ডারী এক্সপ্লোরার (আইবেক্স) নামের নভোযানটি এ সংক্রান্ত নানা তথ্য পাঠিয়েছে। এসব তথ্য পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণ করে তারা অনেক বিষয় সম্বন্ধে নিশ্চিত হন। এতদিন সৌরজগতের সীমানায় অন্তঃমুর্খী বহিঃমুখী বায়ুর চাপকে সমান মনে করা হতো। এখন প্রমাণিত হলো তা মোটেই সমান নয়। সৌরজগতের কাছাকাছি বা মহাবিশ্বের অপর অংশ বা স্থান থেকে আসা বাতাসে যে অণু-পরমাণুর সন্ধান মিলে তা সামঞ্জস্যহীন। এ ধরনের প্রমাণ পাওয়ার পর প্রায় অর্ধ শতাব্দী ধরে চলে আসা আন্তঃনক্ষত্রীয় ধারণা যেন পাল্টে গেল। যা বদলে দিল ভৌগোলিক নানা সূত্রও। অন্তর্মূখী বাতাসে বয়ে আসা অণু-পরমাণুর প্রচুর সংখ্যক ছবি তুলেছে মহাকাশযান আইবেক্স। এসব ছবি বিশ্লেষণের মাধ্যমে সৌর বায়ু সম্বন্ধে নানা তথ্য-উপাত্ত সংগ্রহে মহাব্যস্ত হয়ে পড়েছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।