''সেই দিন''
মোহাম্মাদ শেখ ফরিদ
সেই দিন হতে আর কবিতা লেখিনি
সেই দিন থেকে পিয়ানতে কোন সুর আসেনি
পথের মোড়ে সেই
বকুল গাছের ছায়ায় বসে
মালা গেঁথে অপেক্ষায় ছিল ওরা
সেই দিন থেকে
দুচোখে ভিন্ন কোন স্বপ্ন দেখেনি।
সাদা কাশফুলে ডেকে থাকা নদীর পথে
ওরা হেটে ছিল
আলতা রাঙ্গা পায়ে নুপুর পরে
সেই দিন থেকে
উজানে বেসে আসা
নৌকার পাল তোলা হাল দেখিনি।
আসবে সেদিন কবে
ওরা হাঁটবে মাটির পথে
কবে গাইবে ওরা গান
নাজবে দলে দলে।
Nightwriter-February2008
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



