somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

I am GPA5 নিয়ে আমাদের অবস্থানটা কতটুকু যৌক্তিক?

০১ লা জুন, ২০১৬ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিপিএ ৫ নিয়ে ভাইরাল হওয়া ভিডিও টি নিয়ে যথেষ্ট ফান করেছি
টিভি চ্যানেলের টিআরপি ও বেড়েছে নিশ্চিত
দিনশেষে লাভটা কি হল?? শিক্ষার মান কি বেড়ে গেছে?
.
মনে আছে, জিপিএ৫ না পাওয়ায় কয়েকটা ছাত্র আত্বহত্যা করেছিল? তারা ধরে নিয়েছিল তারা লাঞ্ছিত হয়েছে, তারা আর মুখ দেখাতে পারবে না। অতএব..........। আফসোস হয় তাদের জন্য। প্রতিদিনকার সকাল মুখরিত হবে পাখির কলকাকলিতে, কিংবা রাত্রের আকাশ আলো করে ফুটবে জোৎস্না। সূর্য রক্তিম আভা ছড়াবে উদয় আর অস্তের সময়। কিন্তু তারা তা আর দেখতে পারবে না। এবং তারা জানতেও পারবে না হয়তো তাদের দ্বারা উপকৃত হতে পারতো তারা নিজে এবং অন্যরা।
.
আর ভিডিওর সেই ছাত্ররা! তারা লাঞ্ছিত হয়েছে সারা দেশের কাছে, তারা মুখ দেখাবে কিভাবে? তারা কি আর সহজ হতে পারবে তাদের আশেপাশের মানুষদের সাথে?
.
আচ্ছা, তাদের মধ্যে যদি কেউ আত্বহত্যা করে বসে? সেই দায়টা শুধু কি মুর্খ সাংবাদিকের উপর পড়বে?
.
জিপিএ৫ পাওয়াটা অপরাধ নয়। জিপিএ৫ পাওয়ার পরে I am GPA5 বলাটা হয়তো অপরাধ। এই অপরাধের জন্য কি শুধু ছাত্রটা অপরাধী?? যদি না হয়, তাহলে কেন তাদের এভাবে অপমানিত করা হল? শুধু কি তাই, এর দ্বারা পরোক্ষভাবে অপমানিত করা হচ্ছে আসল মেধাবি ছাত্রদেরও, যারা I am GPA5 বলে না, যারা জানে পিথাগোরাস কে আর মাউন্ট এভারেস্ট কোথায়।
.
এসএসসি পরিক্ষা দেয়ার সময় আমি এই প্রশ্ন গুলোর কতটার সঠিক উত্তর দিতে পারতাম আমি জানি না, আর এটাও জানি না ক্যামেরার সামনে আমার মানসিক অবস্থা কেমন হত।
.
যারা জিপিএ৫ পেয়েছে তাদের উচিৎ এইসব জানা, বাংলাদেশি হিসেবে আপনার আমারও উচিৎ বাংলা বর্নমালা ধারাবাহিকভাবে বলে যাওয়া। পারবেন?
ভিডিওটি ভাইরাল করে আমরা দেখিয়ে দিয়েছি, এরা তা জানে না যা তাদের জানা উচিৎ। এবার আমি নিজেকে বিচার করি, আর যদি না পারি তাহলে নিজের ছবি তুলে ভাইরাল করে দেই, ক্যাপশন "এই লোকটা সেটা জানে না যেটা তার জানা উচিৎ "। সাহস আছে? তা যদি করতে না পারি তাহলে আমার কোন অধিকার নেই আরেকজনের কম জ্ঞানের কারনে তাকে অপমান করা।
.
সত্য কথাটা বলা ভাল, কিন্তু কিভাবে সত্য তুলে ধরতে হয় তা আমাদের জানা আবশ্যক।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ১১:০৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×