ল্যাম্পপোস্টের দুটি সংখ্যা এই ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।
লিংক-
ল্যাম্পপোস্ট
(উল্লেখ্য, ল্যাম্পপোস্ট-কে নিয়ে সরকার পন্থী [ অক্টোবরের প্রথম সপ্তাহের সমকাল ও জনকন্ঠ]বিভিন্ন পত্রিকা মিথ্যাচার করছে এবং এই পাঠচক্রভিত্তিক গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে বন্ধ হয়ে যায় সেই চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদলিপি পাঠালেও তারা প্রত্রিকায় তা ছাপছে না। এদিকে মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুউদ্দীন উমর সহ আরো অনেক বুদ্ধিজীবী এইসব মিথ্যাচারের নিন্দাসহ প্রতিবাদ জানিয়েছেন)
আর এদিকে ২ দিন আগে র্যাব দ্বারা নিউএজ-পত্রিকার সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছে ল্যাম্পপোস্ট। ‘ল্যাম্পপোস্ট’ তার জন্মলগ্ন থেকে র্যাব দ্বারা এসব ক্রসফায়ার,বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং নির্যাতনের নিন্দা জানিয়েছে এবং এখনও জানায়। এর জন্য তাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীনও হতে হয়েছে এবং হচ্ছে। তারপরও দেশের জনগণ একত্রে থাকলে এসব অত্যাচার বন্ধ করা যাবে নিশ্চিত। সরকার এসবের বিচার না করলেও জনগণই হয়তো একদিন এর বিচার করবে। সেদিন হয়তো এই রাষ্ট্রের অধিপতিও ছাড় পাবে না !
সকলকে লাল সালাম।
(দু:খিত, মন্তব্য লিখলে হয়তো উত্তর দেয়ার সময় পাব না তাই মন্তব্য দেয়ার অপশন বন্ধ করা হল। কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আসুন, গণমানুষের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং তাদের সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাই।)
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


