সময় যেন ডাইরীর পাতায় পাতায় স্মৃতিময়
কোন ফুটপাথ ধরে হাঁটা...কোন বিকেলে ধোঁয়া উঠা চায়ের মতো
স্বাদ কখনো বিস্বাদ হয় না...
মাঝে মাঝে এত উজ্বল হয়ে উঠে
এইতো সেদিন হেঁটেছি কতটা পথ...কতটা দূর...
জীবনের সবই যেন ছোট গল্প উপন্যাস হতে নেই
টুকরো টুকরো জোড়া দিয়ে দীর্ঘ করার প্রানান্তকর এই সময়...
ফুরাতে চায় না....এইটুকু অপেক্ষা কত দীর্ঘ মনে হয়
আরো কতটা সময়ের পথে পাড়ি জমাই
প্রতিটা ক্ষণ....
গুনে গুনে শেষ হয় না....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


